টেস্টে মুশফিকের যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ১০:০০ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১০:০০

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনন্য এক জায়গা করে নিয়েছেন মুশফিকুর রহিম। দীর্ঘ এই যাত্রায় একের পর এক রেকর্ড গড়েছেন অভিজ্ঞ ব্যাটার।

বিশেষ করে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেকর্ড মুশফিকের দখলে। আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই এই সংস্করণকে বিদায় জানাতে যাচ্ছেন তিনি। তার আগে একবার দেখে নেওয়া যাক টেস্টে মুশফিকের অর্জন ও রেকর্ডের পরিসংখ্যান।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ও রান

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড মুশফিকের দখলেই। দীর্ঘ ক্যারিয়ারে ১০৮টি টেস্টে মাঠে নেমেছেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুমিনুল হক খেলেছেন ৮৪টি টেস্ট।

রানের তালিকাতেও সবার ওপরে মুশফিক। ১০৮ টেস্টে ৩৮.৮০ গড়ে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই সংস্করণে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। তার ধারেকাছেও নেই অন্য কেউ। দ্বিতীয় স্থানে থাকা মুমিনুলের রান ৫ হাজার ৩১২।

বেশি সেঞ্চুরি ও প্রথম ডাবল সেঞ্চুরিয়ান

টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড মুশফিকের। তার নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি। ১৩টি সেঞ্চুরি নিয়ে পরের অবস্থানে মুমিনুল।

টেস্টে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ানও মুশফিক। ২০১৩ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০ রানের ইনিংস খেলে ইতিহাস গড়েন তিনি। সব মিলিয়ে তার ডাবল সেঞ্চুরি তিনটি, যা বাংলাদেশের কোনো ব্যাটারের মধ্যে সর্বোচ্চ। অন্য কোনো বাংলাদেশি ব্যাটার একটির বেশি ডাবল সেঞ্চুরি করতে পারেননি।

ডাবলে উইকেটকিপার-ব্যাটারদের মধ্যে অনন্য

ডাবল সেঞ্চুরির রেকর্ড দিয়ে উইকেটকিপার-ব্যাটারদের মধ্যেও বিশেষ জায়গা করে নিয়েছেন মুশফিক। টেস্ট ইতিহাসে ডাবল সেঞ্চুরি করা ৯ উইকেটকিপার-ব্যাটারের মধ্যে একাধিকবার এই কীর্তি গড়েছেন শুধু তিনিই।

শ্রীলঙ্কার বিপক্ষে ডাবল সেঞ্চুরির পর ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রানের ইনিংস খেলেন মুশফিক। টেস্টে এটিই তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক

বাংলাদেশকে রেকর্ড ৩৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। তার অধিনায়কত্বে দল জিতেছে ৭টি টেস্ট, ড্র করেছে ৯টি। একাধিক টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে তার পরাজয়ের হার সবচেয়ে কম- ৫২.৯৪ শতাংশ।

তবে অধিনায়ক হিসেবে জয়ের সংখ্যায় তাকে ছাড়িয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত। তার নেতৃত্বে বাংলাদেশ জিতেছে ৯টি টেস্ট।

১০০তম টেস্টে সেঞ্চুরি

ব্যক্তিগত মাইলফলকও স্মরণীয় করে রেখেছেন মুশফিক। গত বছরের নভেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের শততম টেস্টে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। টেস্ট ইতিহাসে নিজের ১০০তম ম্যাচে সেঞ্চুরি করা ১১তম ক্রিকেটার হন মুশফিক।

তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যাচ ও রান

তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডও মুশফিকের। সব মিলিয়ে ৪৮৪টি ম্যাচ খেলেছেন তিনি। ৪৪৭ ম্যাচ নিয়ে এই তালিকায় দ্বিতীয় সাকিব আল হাসান। ৪৩০ ম্যাচ খেলে তৃতীয় স্থানে মাহমুদউল্লাহ রিয়াদ।

তিন সংস্করণ মিলিয়ে রানের তালিকাতেও সবার ওপরে মুশফিক। তার সংগ্রহ ১৬ হাজার ৩৫৭ রান। বাংলাদেশের আর মাত্র একজন ব্যাটার ১৫ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন। তিনি তামিম ইকবাল, তার রান ১৫ হাজার ১৯২।

২১ বছর ১৭৭ দিনের টেস্ট ক্যারিয়ার

২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকের। চলতি বছরের ১৯ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্ট শেষ হওয়ার মধ্য দিয়ে এই সংস্করণে তার পথচলার দৈর্ঘ্য দাঁড়ায় ২১ বছর ১৭৭ দিন।

টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে ক্যারিয়ারের ব্যাপ্তির হিসাবে মুশফিকের চেয়ে বেশি সময় খেলেছেন মাত্র ১৩ জন ক্রিকেটার।

চলতি শতাব্দীতে টেস্ট ক্রিকেটে মুশফিকের চেয়ে বেশি সময় কাটিয়েছেন মাত্র দুজন। তারা হলেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর (২২ বছর ১৯৫ দিন) ও গ্রায়েম ক্রেমার (২১ বছর ৩১৫ দিন)।

 

/এফআইআর/ 
সম্পর্কিত
টেস্টে নতুন বল কেন ব্যাটারদের জন্য বিপজ্জনক? 
জার্সি নম্বর ৭-এর পেছনের গল্প শোনালেন ধোনি
২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে কী বলছেন মুশফিক
সর্বশেষ খবর
পর্দার ‘স্টার ওয়ার্স’-এর কাল্পনিক জগৎ যেন বাস্তবেই ধরা দিয়েছে উটাহতে
পর্দার ‘স্টার ওয়ার্স’-এর কাল্পনিক জগৎ যেন বাস্তবেই ধরা দিয়েছে উটাহতে
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির বড় চক্র, জড়িত কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকরা
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতির বড় চক্র, জড়িত কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকরা
তিন মাসে ৩২ হাজার ৭১১ জন গ্রেফতার, ধরা পড়েনি কোনও শীর্ষ সন্ত্রাসী
তিন মাসে ৩২ হাজার ৭১১ জন গ্রেফতার, ধরা পড়েনি কোনও শীর্ষ সন্ত্রাসী
পাকিস্তানে ৬ দিনের সফর শেষে দেশে ফিরলেন স্পিকার
পাকিস্তানে ৬ দিনের সফর শেষে দেশে ফিরলেন স্পিকার
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও