শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুলাই ২০২৬, ১৭:৪৯ আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১৭:৪৯

শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দিদের দুটি পক্ষের মধ্যে ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। সোমবার দেশটির একটি কারাগারে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে দুটি পুলিশ ও একটি হাসপাতাল সূত্র।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বাণিজ্যনগরী কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে নেগোম্বো নামের একটি উপকূলীয় শহরের কারাগারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রবিবার সেখানে সাজাপ্রাপ্ত বন্দি এবং বিচারাধীন বা আটকে থাকা বন্দিদের দুটি দলের মধ্যে এই মারামারি ও সংঘর্ষের সূত্রপাত হয়।

তবে ঠিক কী কারণে বন্দিদের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ সূত্রগুলো জানিয়েছে, কারাগারের ভেতরের বিভিন্ন অংশ এখনও অবরুদ্ধ। তল্লাশি করে পরিষ্কার করা হচ্ছে। কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হতাহতদের প্রকৃত সংখ্যা নির্ধারণ এবং হিসাব মেলাতে কাজ করে যাচ্ছেন।

শ্রীলঙ্কার সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার ওয়ারুনা গামাগে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা দেওয়ার জন্য সামরিক বাহিনীকে অনুরোধ করা হয়েছে। তবে এই মুহূর্তে তারা প্রস্তুত অবস্থায় রয়েছে।

দেশটির ডেরানা টিভির ভিডিও চিত্রে দেখা গেছে, কারাগারের মূল ফটকের বাইরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত বন্দিদের নিয়ে একটি পুলিশ বাস যখন কারাগার প্রাঙ্গণ ছেড়ে যাচ্ছিল, তখন ভেতরের মেঝেতে বেশ কয়েকজন বন্দিকে রক্তাক্ত ও নিস্তেজ অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।

/এএ/
সম্পর্কিত
ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন, জরুরি অবতরণ
আসামে তিন শিশুসহ ১২ বাংলাদেশি আটক
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
সর্বশেষ খবর
ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন, জরুরি অবতরণ
ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন, জরুরি অবতরণ
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
আসামে তিন শিশুসহ ১২ বাংলাদেশি আটক
আসামে তিন শিশুসহ ১২ বাংলাদেশি আটক
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম