গিনেস রেকর্ডে নতুন উচ্চতায় মেসি

বাংলা ট্রিবিউন ডেস্ক  
০৮ জুলাই ২০২৬, ১৪:০৯আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৪:০৯

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে নতুন দুটি রেকর্ডের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

বুধবার (৮ জুলাই) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানায়, মেসি এখন ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে সরাসরি অবদান রাখা (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) ফুটবলার এবং বিশ্বকাপে টানা সর্বোচ্চ ম্যাচে গোল করা খেলোয়াড়—এই দুই কৃতিত্বের মালিক।

গিনেসের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে মেসি এখন পর্যন্ত ২১টি গোলে সরাসরি অবদান (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) রেখেছেন, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া টানা নয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করে তিনি গড়েছেন আরেকটি নতুন বিশ্বরেকর্ড।

মঙ্গলবার রাতে মিসরের বিপক্ষে রাউন্ড অব ১৬-এর ম্যাচে গোল করে এই দুই রেকর্ড নিজের নামে তুলে নেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। ওই ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। মেসি একটি গোল করার পাশাপাশি আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়া মেসির ঝুলিতে এর আগেও একাধিক গিনেস স্বীকৃতি রয়েছে। নতুন দুটি অর্জনের মাধ্যমে সেই তালিকায় আরও দুটি বিশ্বরেকর্ড যোগ হলো।

/এম/
সম্পর্কিত
খুবই বিশেষ একজন মানুষ, মেসির প্রশংসায় পঞ্চমুখ বেকহ্যাম
মেসি, এমবাপ্পে নাকি হালান্ড; গোল্ডেন বুটের সিংহাসন কার
মেসি-মিসর কোচের উত্তপ্ত বাক্যবিনিময়, ‘বর্ণবাদ-বিরোধী’ ইশারার ভিডিও ভাইরাল
সর্বশেষ খবর
বিরোধীদলীয় নেতার এলাকার উন্নয়নের সরকারের সমন্বয় সভা
বিরোধীদলীয় নেতার এলাকার উন্নয়নের সরকারের সমন্বয় সভা
এবার বাফুফেকে এক হাজার ফুটবল উপহার দিলো পাকিস্তান 
এবার বাফুফেকে এক হাজার ফুটবল উপহার দিলো পাকিস্তান 
আজ রাতে ইরানে জোরালো হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের নতুন ঘোষণা
আজ রাতে ইরানে জোরালো হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের নতুন ঘোষণা
সাত বছরেও নির্বাচন নেই, ফের জটিলতায় প্রযোজক সমিতি
সাত বছরেও নির্বাচন নেই, ফের জটিলতায় প্রযোজক সমিতি
সর্বাধিক পঠিত
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
পে স্কেল: মূল বেতন এক ধাপে
পে স্কেল: মূল বেতন এক ধাপে
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
উত্তরপত্রে নম্বর কম-বেশি দিলে দুই বছরের জেল
উত্তরপত্রে নম্বর কম-বেশি দিলে দুই বছরের জেল