জার্মানির কাছে টমাহক ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুলাই ২০২৬, ১৯:৩৬ আপডেট : ০৯ জুলাই ২০২৬, ২০:৫৭

জার্মানির কাছে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা নিয়ে আগে বিভিন্ন মহলে দ্বিধাদ্বন্দ্ব ও সংশয় থাকলেও শেষ পর্যন্ত ওয়াশিংটন এতে সম্মতি দিয়েছে বলে নিশ্চিত করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।

জার্মান পার্লামেন্টে (বুন্দেসটাগ) দেওয়া এক বিবৃতিতে চ্যান্সেলর মার্জ আইন প্রণেতাদের জানান, আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে আমরা মার্কিন সরকারের সঙ্গে একমত হয়েছি যে জার্মানি আমেরিকার কাছ থেকে টমাহক ক্ষেপণাস্ত্র কিনবে এবং সেগুলো জার্মানির ভূখণ্ডে মোতায়েন করা হবে।

এই পদক্ষেপ জার্মানির প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত শূন্যতা পূরণ করবে উল্লেখ করে মের্ৎস বলেন, একই সঙ্গে আমরা নিজস্ব ইউরোপীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি এবং সেগুলো ইউরোপে মোতায়েন করার লক্ষ্যে কাজ করে যাবো।

তবে এই টমাহক ক্ষেপণাস্ত্রগুলো ঠিক কবে নাগাদ জার্মানির কাছে হস্তান্তর করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনও সময়সীমা উল্লেখ করেননি চ্যান্সেলর।

সাধারণত সাবমেরিন এবং যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য এই অত্যাধুনিক টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো ১ হাজার ৬০০ কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

এর আগে বুধবার যুক্তরাজ্যের পক্ষ থেকে একটি বড় ঘোষণা দেওয়া হয়। যুক্তরাজ্য জানায়, জার্মানিসহ ন্যাটোর ১২টি ইউরোপীয় মিত্রদেশ আগামী এক দশকে নতুন দূরপাল্লার সুনির্দিষ্ট নিশানায় আঘাত হানার অস্ত্র তৈরিতে যৌথভাবে প্রায় ৫ হাজার কোটি মার্কিন ডলার ব্যয় করবে।

জার্মান সরকারের একটি সূত্র জানিয়েছে, এই বিশাল উন্নয়ন প্রকল্পের মোট ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ বার্লিন একাই বহন করার পরিকল্পনা করছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক বিস্ফোরণে আগুন, জরুরি অবতরণ
আসামে তিন শিশুসহ ১২ বাংলাদেশি আটক
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
সর্বশেষ খবর
ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক বিস্ফোরণে আগুন, জরুরি অবতরণ
ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক বিস্ফোরণে আগুন, জরুরি অবতরণ
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
আসামে তিন শিশুসহ ১২ বাংলাদেশি আটক
আসামে তিন শিশুসহ ১২ বাংলাদেশি আটক
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম