একই সঙ্গে ৩ জেলায় কর্মরত ডাক্তার, ঘুষ নিতে গিয়ে ফাঁস জালিয়াতি

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুলাই ২০২৬, ২১:৩২ আপডেট : ০৯ জুলাই ২০২৬, ২১:৩২

একসঙ্গে তিন তিনটি আলাদা জেলায় সরকারি দায়িত্ব পালন করছিলেন এক চুক্তিভিত্তিক চিকিৎসক। অবিশ্বাস্য এই জালিয়াতির ঘটনাটি প্রকাশ্যে এসেছে ভারতের মধ্যপ্রদেশের শাহদোল জেলায় মাত্র ৫ হাজার রুপি ঘুষ নিতে গিয়ে ওই চিকিৎসক হাতেনাতে গ্রেফতার হওয়ার পর। এই ঘটনায় রাজ্যটির স্বাস্থ্য বিভাগের হাজিরা ও বেতন বণ্টন প্রক্রিয়ার বড় ধরনের গলদ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

গত ৩ জুলাই শাহদোল জেলার উফরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ৫ হাজার রুপি ঘুষ নেওয়ার সময় চুক্তিভিত্তিক মেডিক্যাল অফিসার ডা. মহেশ চান্দ শর্মাকে গ্রেফতার করে রেওয়া লোকায়ুক্তের একটি দল। এরপর তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত করতে গিয়েই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে।

কর্মকর্তারা জানতে পারেন, ডা. শর্মার নাম কেবল শাহদোলেই নয়, বরং খারগোন এবং শেওপুর জেলাতেও চুক্তিভিত্তিক মেডিক্যাল অফিসার হিসেবে নথিবদ্ধ রয়েছে। সরকারি রেকর্ড অনুযায়ী, ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে তিনি খারগোন জেলার সেগাঁও ব্লকের কেলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও কর্মরত আছেন।

মিডিয়ার মাধ্যমে বিষয়টি জানতে পেরে তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন খারগোনের প্রধান চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা (সিএমএইচও) ডা. ডি এস চৌহান। তিনি সেগাঁওয়ের ব্লক মেডিক্যাল অফিসারকে এই ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ডা. শর্মার নিয়োগের কাগজপত্র, হাজিরা খাতা, বেতনের রসিদ, ছুটির রেকর্ড ও যোগদানপত্রসহ সব নথিপত্র তলব করেছেন।

ডা. চৌহান স্বীকার করেন, এই জালিয়াতির পরও যদি তাকে নিয়মিত বেতন দেওয়া হয়ে থাকে, তবে তা পুরো ব্যবস্থার একটি চরম ব্যর্থতা। এই বিষয়ে ন্যাশনাল হেলথ মিশনের ম্যানেজিং ডিরেক্টরের কাছে একটি বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে বলেও জানান তিনি। কোনও ধরনের সতর্কতা ছাড়াই কীভাবে একজন ডাক্তার একই সঙ্গে তিন জেলায় বহাল রইলেন, তা নিয়ে তদন্ত চলছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
ক্যান্সার জয় করে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও
আয়ারল্যান্ডে ২৩ বছর ধরে থাকা বাংলাদেশি ট্যাক্সিচালককে শর্তসাপেক্ষে মুক্তি 
ফের রণক্ষেত্র ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ
সর্বশেষ খবর
ক্যান্সার জয় করে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও
ক্যান্সার জয় করে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
১০ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই চলছিল সেই রিসোর্ট, নেই ছাড়পত্রও
১০ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই চলছিল সেই রিসোর্ট, নেই ছাড়পত্রও
বাংলাদেশকে না জানিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের বাস্তবতা কতটুকু?
বাংলাদেশকে না জানিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের বাস্তবতা কতটুকু?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে