৪৮ বছরের ভাবির সঙ্গে মোবাইলে বৃদ্ধ দেবরের প্রেম, দুজনকে থানায় নিলো পুলিশ

হিলি প্রতিনিধি
০৯ জুলাই ২০২৬, ২৩:১৩আপডেট : ১০ জুলাই ২০২৬, ০২:৫৪

দিনাজপুরের হিলিতে বিয়ের দাবিতে ৬০ বছরের এক বৃদ্ধের বাড়িতে অনশনে বসেছেন ৪৮ বছরের এক নারী। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারীসহ ওই বৃদ্ধকে থানায় নিয়ে গেছে থানা পুলিশ। পরে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করা হবে এমন অনুরোধে দুই পরিবারের হাতে তাদের দুই জনকে তুলে দেওয়া হয়।

হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের কাকডিমা গ্রামের ঘটনা এটি। তারা সম্পর্কে দেবর-ভাবি। বুধবার সকাল থেকে ওই বৃদ্ধের বাড়িতে রাত পর্যন্ত অবস্থান নেন ভাবি। এমন খবর ছড়িয়ে পড়লে মানুষের ভিড় বেড়ে যায় ওই বাড়িতে। বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে এলাকাবাসী পুলিশে খবর দেয়। রাতে পুলিশ দুজনকে থানায় নিয়ে যায়। পরবর্তী সময়ে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করা হবে দুই পরিবারের স্বজনদের এমন অনুরোধে তাদের হাতে দুই জনকে তুলে দেয় পুলিশ।

আলীহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আল ইমরান বলেন, ‌‘উভয় পক্ষের লোকজনের সঙ্গে আলোচনার মাধ্যমে এক লাখ টাকা দেনমোহর ধার্য করে দুজনের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়েপক্ষের কোনও অভিভাবক এখন পর্যন্ত আমার কাছে আসেনি। ছেলেপক্ষের লোকজন এসেছে। এটি সমাধান করা হবে।’

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘এক বছর ধরে দুজনের মধ্যে মোবাইলে কথা হয়। ধীরে ধীরে তা রূপ নেয় প্রেমের সম্পর্কে। পরে ওই নারী বিয়ের চাপ দিলে অস্বীকার করেন বৃদ্ধ। এ অবস্থায় ওই নারী বৃদ্ধের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে লোকজনের ভিড় ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ দুজনকেই থানায় নিয়ে আসে।’ 

ওসি আরও বলেন, ‘ওই বৃদ্ধ কৃষিকাজ করে সংসার চালান। তিনি এক সন্তানের জনক এবং তার স্ত্রী আছে। পাশাপাশি ওই নারী তিন সন্তানের জননী, তারও স্বামী আছে। তার স্বামী ওই দেবরের বড় ভাই। পরে তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। থানায় তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যাটি সামাজিকভাবে সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে।’

 

/এএম/ 
সম্পর্কিত
এক নারীকে স্ত্রী দাবি করে থানায় দুই ভাইয়ের মারামারি-তুলকালাম, ভিডিও ভাইরাল
প্রেম কি সত্যিই সারাজীবন টিকে থাকে?
যে শহরে ঐশ্বরিয়ার সঙ্গে অভিষেকের প্রেম হয়েছিল
সর্বশেষ খবর
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি