মার্কিন হামলার জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৬, ০৯:৩০আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৯:৩৪

সাম্প্রতিক মার্কিন হামলার ‘জবাব দেওয়া হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উপদেষ্টা আলি সাফারি। কাতারভিত্তিক  সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১৬ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হওয়ার অভিযোগ তোলেন।

সাফারি বলেন, সমঝোতা স্মারক অনুযায়ী অনুযায়ী হরমুজ প্রণালিতে ভবিষ্যৎ ব্যবস্থা নির্ধারণের দায়িত্ব ইরানের ওপর ন্যস্ত রয়েছে। এ বিষয়ে ওমান ও সংশ্লিষ্ট অন্যান্য রাষ্ট্রের সঙ্গে পরামর্শক্রমে সিদ্ধান্ত নেওয়ার কথা।

তার দাবি, যুক্তরাষ্ট্রের চাপে তৈরি করা দক্ষিণাঞ্চলীয় নৌপথ চুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে এবং এটি জাহাজের সংঘর্ষের আশঙ্কাসহ গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। তিনি বলেন, নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে ওই পথ দিয়ে জাহাজ চলাচল করানো দায়িত্বজ্ঞানহীন।

আলি সাফারি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে ২৩ দিন আগে স্বাক্ষর করা চুক্তির প্রতি সম্মান দেখাবে, নাকি নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে যাবে। ইরান আপনাদের ধারণার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং যুদ্ধের জন্য প্রস্তুত।

/এএস/
সম্পর্কিত
‘হঠাৎ অসুস্থতায়’ মারা গেলেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহাম
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ বন্ধের ঘোষণা আইআরজিসির
কাতারের সাবেক আমির হামাদ বিন খলিফা আর নেই
সর্বশেষ খবর
চব্বিশের তাপে তেইশের ‘একদফা’ ভুলে যাওয়ার অনুতাপ 
চব্বিশের তাপে তেইশের ‘একদফা’ ভুলে যাওয়ার অনুতাপ 
ভারী বৃষ্টিতে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা 
ভারী বৃষ্টিতে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা 
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
বাগেরহাটের নিখোঁজ মিরাজ শেখকে হাজিরের নির্দেশ
বাগেরহাটের নিখোঁজ মিরাজ শেখকে হাজিরের নির্দেশ
সর্বাধিক পঠিত
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ