ভারী বৃষ্টিতে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১২ জুলাই ২০২৬, ১৪:৪০আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৪:৪০

চট্টগ্রাম নগরে বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিতে আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শনিবার দিনে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও রাতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। রাত ১১টার পর অতি ভারী বর্ষণ চলতে থাকে, যা রবিবার দুপুরেও চলতে থাকে।

এতে নগরের চান্দগাঁও সিএন্ডবি ও মোহরা, কাতালগঞ্জ, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, জাকির হোসেন রোড ইস্পাহানি গেইট, চান্দগাঁও বহদ্দারহাট সমসের পাড়াসহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন নানা প্রয়োজনে বের হওয়া লোকজন। 

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ রবিবার বেলা ১২টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিসে ১৪২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন যে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হচ্ছে তা কাল সোমবার দুপুরের পর কিছুটা কমতে পারে।’

ত্রাণ বিতরণ করতে চট্টগ্রামে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

এদিকে, রবিবার দুপুরে পানিবন্দি চান্দগাঁও সিএন্ডবি ও মোহরা এলাকার দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।   

এ সময় সঙ্গে ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং সংসদ সদস্য সাঈদ আল নোমান।

/ইউএস/
সম্পর্কিত
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টিপাত, সর্বোচ্চ পটুয়াখালীতে
বৈরী আবহাওয়ায় শাহজালাল বিমানবন্দরে ওঠানামায় বিপর্যয়
বৃষ্টিতে গণপরিবহন কম, ভোগান্তিতে নগরবাসী
সর্বশেষ খবর
৪০ বছর পর বিশ্বকাপে আবার আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ, আলোচনায় যে ম্যাচ
৪০ বছর পর বিশ্বকাপে আবার আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ, আলোচনায় যে ম্যাচ
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে নিহত ২
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে নিহত ২
পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
গোল্ডেন বুট: মেসি-এমবাপ্পের হাড্ডাহাড্ডি লড়াই
গোল্ডেন বুট: মেসি-এমবাপ্পের হাড্ডাহাড্ডি লড়াই
সর্বাধিক পঠিত
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ