সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টিপাত, সর্বোচ্চ পটুয়াখালীতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ জুলাই ২০২৬, ১৪:৩৪আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৫:১০

দেশজুড়ে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল এবং ভারতের মেঘালয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এখনও রাজধানীসহ অনেক এলাকায় বৃষ্টি হচ্ছে।

দেশের বিভিন্ন এলাকায় ১০০ থেকে ১৮৭ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ ১৮৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে। এছাড়া মুন্সিগঞ্জের ভাগ্যকুলে ১৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে ঢাকায় ১৩৫, ভৈরব বাজারে ১৩০, নরসিংদীতে ১২৪, ব্রাহ্মণবাড়িয়ায় ১২০, ফরিদপুরে ১১৮, কক্সবাজারে ১১৫, টেকনাফে ১১৩, জাফলংয়ে ১০৯, চট্টগ্রামে ১০৫ এবং খুলনায় ১০০ মিলিমিটার।

এছাড়া পাবনায় ৯৬, নেত্রকোনার দুর্গাপুরে ৮৩, সুনামগঞ্জের লরেরগড়ে ৭৮, সিলেটের লাটুতে ৭৮, নেত্রকোণার জারিয়াজাঞ্জাইলে ৭৩, ফেনীর পরশুরামে ৬৮, নোয়াখালীতে ৬৪, মাদারীপুরে ৬২, সুনামগঞ্জের মহেশখোলায় ৫৮ এবং মৌলভীবাজারের দক্ষিণবাগে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

উজানেও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয়ের আর কে এম সোহরায় ১৬৮ মিলিমিটার, আসামের গোহাটিতে ১২০ মিলিমিটার, চেরাপুঞ্জিতে ১০০ মিলিমিটার, রাতাচেরায় ৮০ মিলিমিটার, মাওফালংয়ে ৭৮ মিলিমিটার এবং ত্রিপুরার বেলোনিয়ায় ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজান ও দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানি বৃদ্ধি এবং বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে।

/এসএনএস/এমএএল/
সম্পর্কিত
ভারী বৃষ্টিতে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা 
বৈরী আবহাওয়ায় শাহজালাল বিমানবন্দরে ওঠানামায় বিপর্যয়
বৃষ্টিতে গণপরিবহন কম, ভোগান্তিতে নগরবাসী
সর্বশেষ খবর
৪০ বছর পর বিশ্বকাপে আবার আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ, আলোচনায় যে ম্যাচ
৪০ বছর পর বিশ্বকাপে আবার আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ, আলোচনায় যে ম্যাচ
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে নিহত ২
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে নিহত ২
পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
গোল্ডেন বুট: মেসি-এমবাপ্পের হাড্ডাহাড্ডি লড়াই
গোল্ডেন বুট: মেসি-এমবাপ্পের হাড্ডাহাড্ডি লড়াই
সর্বাধিক পঠিত
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ