বিশ্বকাপে মহারণ শুধু আর্জেন্টিনা-স্পেনের নয়, লড়াই গুরু-শিষ্যেরও

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৬, ১৮:২০আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১৮:৩২

আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপের ফাইনাল শুধু মাঠের দুই পরাশক্তির লড়াই নয়। এখানে পরীক্ষা হবে দুই কৌশলী কোচের বুদ্ধিমত্তার। আর্জেন্টিনার লিওনেল স্ক্যালোনি এবং স্পেনের লুইস দে লা ফুয়েন্তে- দুজনই ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামছেন রবিবার। তবে এই মহারণকে আরও বিশেষ করে তুলেছে তাদের অতীতের এক সম্পর্ক।

অনেকেরই অজানা কোচিং লাইসেন্স অর্জনের সময় স্পেনে প্রশিক্ষণ নিয়েছিলেন স্ক্যালোনি। সেই সময় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের যুব দলের দায়িত্বে থাকা লুইস দে লা ফুয়েন্তে ছিলেন তার প্রশিক্ষক।

সেই থেকেই দুজনের মধ্যে গড়ে ওঠে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের সম্পর্ক। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার সময়ও নিজের সাবেক গুরুর প্রশংসায় কার্পণ্য করেননি স্ক্যালোনি। তার মুখেই শুনুন সেটা, ‘তিনি অসাধারণ একজন মানুষ। তার কথা বলার ধরন, ব্যক্তিত্ব এবং যেভাবে খেলোয়াড়রা তার জন্য সর্বস্ব উজাড় করে দেয়; সবই অনুপ্রেরণাদায়ক। স্পেন দারুণ ফুটবল খেলছে।’

স্ক্যালোনির প্রশংসার জবাব দিতে দেরি করেননি দে লা ফুয়েন্তেও। সাবেক এই শিষ্যকে তিনি আখ্যা দেন প্রকৃত মাস্টার এবং অসাধারণ একজন কোচ হিসেবে।

স্প্যানিশ কোচের মতে, স্ক্যালোনির কৌশলগত প্রস্তুতি অসাধারণ আর ড্রেসিংরুমের ওপর তার নিয়ন্ত্রণও ঈর্ষণীয়।

এবার ভাগ্যের ফেরে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চেই মুখোমুখি হচ্ছেন গুরু-শিষ্য। ৯০ মিনিটের এই মহারণ ঠিক করে দেবে কার হাতে উঠবে সোনালি ট্রফি। 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের কোচের মেয়াদ বেড়েছে
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল