বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২৬, ০১:৫৯আপডেট : ২২ জুলাই ২০২৬, ০১:৫৯

আন্তর্জাতিক বাণিজ্য, বাণিজ্য আইন, অর্থনৈতিক গবেষণা ও দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে (বিএফটিআই) একটি শক্তিশালী জাতীয় থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীতে বিএফটিআইয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ৬৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ বাণিজ্যিক স্বার্থ সুরক্ষায় বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা, আন্তর্জাতিক বাজার এবং বিশ্ব অর্থনীতির পরিবর্তন নিয়ে গভীর গবেষণার বিকল্প নেই। এই লক্ষ্য সামনে রেখেই নতুন পরিকল্পনার আওতায় বিএফটিআইকে আরও শক্তিশালী করা হচ্ছে।

তিনি বলেন, ‘প্রয়োজনীয় অর্থায়ন নিয়ে আমাদের কোনও সংকট নেই। প্রয়োজন ছিল দীর্ঘমেয়াদি দিকনির্দেশনার। এখন সেই জায়গায় কাজ শুরু হয়েছে।’

আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, বিধিবিধান ও আইনি ব্যাখ্যায় দক্ষ জনবল তৈরিতেও বিএফটিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, চীন, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনীতিগুলোর বাজার পরিস্থিতি, বাণিজ্যিক প্রবণতা, সম্ভাব্য ঝুঁকি এবং অর্থনৈতিক পরিবর্তন নিয়ে নিয়মিত গবেষণা করবে বিএফটিআই। এসব গবেষণা সরকারের নীতি নির্ধারণের পাশাপাশি বেসরকারি খাতের ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণেও সহায়ক হবে।

আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের পরিকল্পনা

বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতায় সরকারি কর্মকর্তা ও বেসরকারি খাতের প্রতিনিধিদের জন্য আন্তর্জাতিক বাণিজ্য, বাণিজ্য আইন এবং অর্থনৈতিক নীতিবিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ চালুর পরিকল্পনার কথা জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, সরকারি ও বেসরকারি খাতের বাণিজ্য আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি দক্ষ পেশাজীবী নেটওয়ার্কও গড়ে তোলা হবে।

সভায় বিএফটিআইয়ের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ড. মোস্তফা আবীদ খানের নিয়োগ অনুমোদন করা হয়।

গবেষণায় গুরুত্ব রপ্তানি বহুমুখীকরণে

সভায় জানানো হয়, দেশের বাণিজ্যনীতি ও রপ্তানি সক্ষমতা বাড়াতে বিদ্যমান আইন ও বিধিমালা পর্যালোচনা, রপ্তানি বহুমুখীকরণের ওপর ‘অ্যান্টি-এক্সপোর্ট বায়াস’-এর প্রভাব, অ্যান্টি-ডাম্পিং, কাউন্টারভেইলিং ও সেফগার্ড ব্যবস্থা বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং বাংলাদেশের চামড়া খাতের রপ্তানি বাজার সম্প্রসারণের সুযোগ নিয়ে একাধিক গবেষণা পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের জন্য দেশের এয়ার টিকিটিং বাজারে প্রতিযোগিতার পরিস্থিতি নিয়েও একটি গবেষণা চলমান রয়েছে।

এ ছাড়া বাণিজ্যনীতি পর্যালোচনা, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতরে (আরজেএসসি) নিবন্ধন ও রিটার্ন দাখিল, কর, ভ্যাট ও কাস্টমস এবং আমদানি-রপ্তানি পদ্ধতি নিয়ে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক বাণিজ্যে পিজিডি চালুর উদ্যোগ

বিএফটিআই ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসা বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

একই সঙ্গে ইউএনডিপি, সানেম এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে গবেষণা ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।

সভায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা ড. সাইফ উদ্দিন আহমেদ এবং পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
সংসদে নিত্যপণের মূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ তুলে ধরলেন বাণিজ্যমন্ত্রী
চামড়া খাতে সংকট কাটাতে সরকারের নতুন পরিকল্পনা
৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
আমাদের দেশে শিশুদের চেয়ে গরুই বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
আমাদের দেশে শিশুদের চেয়ে গরুই বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
২৩৭ শিক্ষার্থীর প্রাথমিকের বৃত্তির ফল গায়েব করলো কারা? 
২৩৭ শিক্ষার্থীর প্রাথমিকের বৃত্তির ফল গায়েব করলো কারা? 
এবার এনসিপির সেই নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার
এবার এনসিপির সেই নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন