সাউথইস্ট ব্যাংকের পর্ষদে স্বতন্ত্র পরিচালক হলেন আজিজুল হক ও নুরজাহান বেগম

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫

সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৭৯৯তম সভা ব্যাংকের দিলকুশার প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ও বর্তমান চেয়ারম্যান জনাব এম. এ. কাশেম।

সভায় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বিচারপতি আজিজুল হক ও নুরজাহান বেগম, এনডিসি স্বতন্ত্র পরিচালক হিসেবে সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদে যোগদান করেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিচারপতি আজিজুল হক ১৯৮১ সালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। তিনি ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আইন বিষয়ে তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি আরবিট্রেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

নুরজাহান বেগম, এনডিসি বাংলাদেশ সরকারের একজন সাবেক অতিরিক্ত সচিব। জনপ্রশাসন, কর প্রশাসন, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে তার প্রায় চার দশকের সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি)-এর সিনিয়র ডিরেক্টিং স্টাফ (সিভিল) হিসেবে দায়িত্ব পালন করেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদে তাদের যোগদানের মাধ্যমে ব্যাংকের সুশাসন, অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ দিনে গরম লাগলেও কমবে রাতের তাপমাত্রা
আজ দিনে গরম লাগলেও কমবে রাতের তাপমাত্রা
সাউথইস্ট ব্যাংকের পর্ষদে স্বতন্ত্র পরিচালক হলেন আজিজুল হক ও নুরজাহান বেগম
সাউথইস্ট ব্যাংকের পর্ষদে স্বতন্ত্র পরিচালক হলেন আজিজুল হক ও নুরজাহান বেগম
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে উচ্চস্বরে পড়া নিয়ে সংঘর্ষে আহত ১০
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে উচ্চস্বরে পড়া নিয়ে সংঘর্ষে আহত ১০
টিভিতে আজকের খেলা (২৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত