জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুলাই ২০২৬, ১৭:০৭আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৮:৪৬

সংকট তৈরির চেষ্টা থেকে জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। বুধবার (২২ জুলাই) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্মসচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।  

আরও পড়ুন: সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা মালিকদের 

মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনি জানান, দুই-একটা মিডিয়ায় কিছু নিউজ হয়েছে আমাদের জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস নিয়ে। প্রকৃত তথ্যটা আপনাদের জানানো দরকার। কারণ অনেক সময় এই গুজবটা আমাদের জন্য, সবার জন্যই খুবই পীড়াদায়ক হয়। মানুষের মধ্য একটা বিভ্রান্তি তৈরি হয়, সেটা যাতে না হয় আপনাদের মাধ্যমে যাতে সঠিক তথ্যটা জনগণ বুঝতে পারে, জানতে পারে—সে জন্যই আসলে আমাদের এখানে আজ উপস্থিত হওয়া। 

যুগ্ম সচিব বলেন, “জ্বালানি তেলের কোনও সংকট এই মুহূর্তে নেই। আমাদের আজকের দিনে ডিজেলের মজুত আছে প্রায় ৩১ দিনের। অকটেন আছে ৩৬ দিনের। পেট্রোল আছে ২০ দিনের। ফার্নেস অয়েল আছে ২৫ দিনের এবং জেট ফুয়েল আছে ২০ দিনের। ফলে নরমালি আমাদের যা থাকার কথা তার চেয়ে অনেক বেশি। আর আমাদের সাপ্লাই চেইনে পর্যাপ্ত সাপ্লাই আছে, যা দিয়ে আগামী জুলাই-আগস্ট মাস পর্যন্ত আমাদের কোনও সমস্যা নেই।”  

তিনি বলেন, “আমরা চেষ্টা করছি ধীরে ধীরে ৪৫ দিন, ৬০ দিন এবং এক পর্যায়ে যাতে এটাকে ৯০ দিনে উন্নীত করা যায়, সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে।”  

মনির হোসেন চৌধুরী বলেন, “আরও ১ লাখ ৮০ হাজার টন ডিজেল ৩১ জুলাইয়ের মধ্যে আসবে। আগস্টে আমাদের ডিজেল আসবে ২ লাখ ৪০ হাজার টন। ফলে আমাদের পর্যাপ্ত মজুত আছে। কোনও অসুবিধা নেই।” অন্যান্য জ্বালানি পণ্যেও সংকট নেই বলে জানান তিনি। 

/এসও/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
ভোলার গ্যাস কতদূর
ছুটির মুখেই ধাক্কা: যুক্তরাষ্ট্রে রেকর্ড চড়া জ্বালানির দাম
সর্বশেষ খবর
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন