ভিডিও-কাণ্ডে জামায়াত এমপিকে বহিষ্কারের খবরে মিষ্টি বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি 
২২ জুলাই ২০২৬, ২৩:৩৪ আপডেট : ২২ জুলাই ২০২৬, ২৩:৩৪

সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করায় নিজ আসন শ্যামনগর সদরে মিষ্টি বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকালে বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে শ্যামনগর মিষ্টি বিতরণ করেন বিএনপির কর্মী ও স্থানীয় লোকজন। এ সময় উপজেলা জামায়াত কার্যালয়ে থমথমে পরিস্থিতি দেখা যায়।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির বলেন, ‌‘নৈতিক স্খলনের জন্য এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের জন্য জামায়াত ইসলামকে ধন্যবাদ জানাই। তবে শুধু এই টুকুতে সন্তুষ্ট নয় সাধারণ মানুষ। তাকে দলীয় পদ থেকে অপসারণের দাবি জানাচ্ছি আমরা।’

জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান বলেন, ‘আমরা দলের কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। আমরা বিশ্বাস করি জামায়াতে ইসলামী একটি নৈতিক সংগঠন। সেই জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। এ ব্যাপারে আমাদের নেতাকর্মীরা বিভ্রান্ত হবে না। এ ঘটনায় কিছুটা হলেও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সঠিক সিদ্ধান্ত নেওয়াতে এই মর্যাদা ফিরে পাবো বলে বিশ্বাস করি আমরা।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার কারণে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিকালে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে নৈতিক স্খলনের দায়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। জামায়াত আমির শফিকুর রহমানের সভাপতিত্বে রাজধানীর মিন্টো রোডে অনুষ্ঠিত বৈঠকে গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়।

/এএম/ 
সম্পর্কিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
দুই পুলিশ সদস্যকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা 
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক