অসুস্থ হয়ে পড়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ১৬:৩৫আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৬:৩৫

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের অন্যতম মুখ ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে আন্দোলনস্থল থেকে সাময়িক বিরতি নেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। খবর দ্য হিন্দ্যু।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত কয়েক দিন ধরে জ্বর ও তীব্র শরীরব্যথায় ভুগছেন। তা সত্ত্বেও ব্যথানাশক ওষুধ খেয়ে আন্দোলনে অংশ নিয়ে আসছিলেন। 

পোস্টে অভিজিৎ দীপকে সমর্থকদের উদ্দেশে আরও লেখেন, ‘আজ যন্তর মন্তরে আমাকে না দেখলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সুস্থ হওয়ার জন্য কয়েক ঘণ্টা বিশ্রাম প্রয়োজন।’ তবে সন্ধ্যার মধ্যে আবারও আন্দোলনস্থলে ফিরে আসবেন বলেও জানান তিনি।

গত ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচির পর আন্দোলন আরও জোরালো হয়। ওই কর্মসূচিতে বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লি পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।

আলোচিত অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক ও সিজেপির নেতৃত্বে চলমান এ আন্দোলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। আন্দোলনকারীদের অভিযোগ, তিনি ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) প্রশ্নফাঁস বিতর্কে দায় এড়াতে পারেন না।

কড়া নিরাপত্তা, পুলিশের পদক্ষেপ এবং সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশনে একাধিকবার বিঘ্ন সৃষ্টির পরও যন্তর মন্তরে আন্দোলন অব্যাহত রয়েছে। এ দাবিতে বিরোধী দলগুলোরও সমর্থন রয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
যন্তর মন্তরে সিজেপি’র বিক্ষোভে ৮৪ বছরের বৃদ্ধ
একা পুলিশের গাড়ি আটকে ভাইরাল রিহা
‘মাদক দিয়ে ফাঁসিয়ে দেবো’, আন্দোলনকারী শিক্ষার্থীদের পুলিশ সদস্যের হুমকি
সর্বশেষ খবর
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
যন্তর মন্তরে সিজেপি’র বিক্ষোভে ৮৪ বছরের বৃদ্ধ
যন্তর মন্তরে সিজেপি’র বিক্ষোভে ৮৪ বছরের বৃদ্ধ
ঠান্ডা পানীয়ের উৎসব আজ, সতেজতার স্বাদে গ্রীষ্ম উদযাপন
ঠান্ডা পানীয়ের উৎসব আজ, সতেজতার স্বাদে গ্রীষ্ম উদযাপন
কীভাবে স্কুল ফিডিংয়ের বনরুটির ভেতরে ঢুকেছে আস্ত ব্লেড?
কীভাবে স্কুল ফিডিংয়ের বনরুটির ভেতরে ঢুকেছে আস্ত ব্লেড?
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত