‘কংগ্রেস কয়টি আসন জিতেছে?’ ইমোজি দিয়ে কটাক্ষ মোদির

আন্তর্জাতিক ডেস্ক 
২৮ অক্টোবর ২০২৬, ১৯:০০ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৯:০৩

ভারতের চার রাজ্যে বিধান পরিষদ বা এমএলসি নির্বাচনে একটি আসনও জিততে পারেনি কংগ্রেস। দলটির এমন ভরাডুবির পর কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্যালট পেপারে ভোট হওয়ার পরও কংগ্রেস একটি আসন জিততে পারেনি- এমন প্রশ্ন তুলে চিন্তামগ্ন মুখের ইমোজি দিয়ে দলটিকে খোঁচা দিয়েছেন তিনি।

উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও কর্ণাটকের ২৮টি আসনে অনুষ্ঠিত এমএলসি নির্বাচনে কোনও আসন পায়নি কংগ্রেস। চার রাজ্যে মোট ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল দলটি। এমনকি কংগ্রেসের শাসনাধীন কর্ণাটকেও আগের দখলে থাকা চারটি আসন হারিয়েছে দলটি। সেখানে ভোট গ্রহণ করা হয়েছিল ব্যালট পেপারে।

কংগ্রেসের ভরাডুবির পর কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কংগ্রেসকে কটাক্ষ করে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি লেখেন, ‘চারটি বড় রাজ্য- উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও কর্ণাটকের ২৮টি আসনে এমএলসি নির্বাচন। ভোট হয়েছে ব্যালট পেপারে। অনুমান করুন, কংগ্রেস কয়টি আসন জিতেছে?’ পোস্টের সঙ্গে একটি চিন্তামগ্ন মুখের ইমোজিও যুক্ত করেন তিনি। কংগ্রেসকে বিদ্রূপ করতেই এটি ব্যবহার করেছেন মোদি।

কংগ্রেসের ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে দলটির আপত্তির পরিপ্রেক্ষিতে মোদির এই কটাক্ষ। কংগ্রেসের অভিযোগ, ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণে বিজেপি সুবিধা পায়। 

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/ 
সম্পর্কিত
ইসরায়েল নতুন করে হামলা চালালে বিশ্ববাজারে ‘ভয়াবহ’ প্রভাব পড়বে: ইরান
কী, কেন, কীভাবে নির্বাচনের আগে ট্রাম্পের অস্ত্র সেই ‘ইসলামবিদ্বেষ’
বৈগাই এক্সপ্রেসের দাপট, সাড়ে ৫ ঘণ্টায় ৪৩০ কিমি পাড়ি!
সর্বশেষ খবর
ইসরায়েল নতুন করে হামলা চালালে বিশ্ববাজারে ‘ভয়াবহ’ প্রভাব পড়বে: ইরান
ইসরায়েল নতুন করে হামলা চালালে বিশ্ববাজারে ‘ভয়াবহ’ প্রভাব পড়বে: ইরান
টাইব্রেকারে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোতে বাংলাদেশ
টাইব্রেকারে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোতে বাংলাদেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এবার বাংলাদেশের মাটি থেকেই দেখা গেলো এভারেস্ট-মাকালু!
এবার বাংলাদেশের মাটি থেকেই দেখা গেলো এভারেস্ট-মাকালু!
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল