প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না মোস্তাফিজের

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ১৭:৪১আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৭:৪১

একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেড শুরুর আগেই বড় দুঃসংবাদ পেয়েছে বার্মিংহাম ফিনিক্স। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান হাঁটু ও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পুরো আসর থেকেই ছিটকে গেছেন। সেটা নিশ্চিত করেছে বার্মিংহাম। 

এবারের নিলামে ১ লাখ পাউন্ড দিয়ে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল বার্মিংহাম। কিন্তু ইনজুরির কারণে মাঠে নামার আগেই শেষ হয়ে গেছে তার দ্য হান্ড্রেড অভিযান। অথচ প্রথম বাংলাদেশি হিসেবে এই টুর্নামেন্টে দল পেয়েছিলেন তিনি। 

রও পড়ুন: দ্য হান্ড্রেডে মোস্তাফিজকে কিনেছে বার্মিংহাম

বাংলাদেশের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বোলিং করার সময় চোট পান কাটার মাস্টার।  পরবর্তীতে মেডিকেল পরীক্ষায় তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ টিয়ার পাওয়া গেছে। 

শুধু হ্যামস্ট্রিং ইনজুরিই নয়, এই চোটে মোস্তাফিজের ডান হাঁটুর মেনিস্কাসের পুরোনো সমস্যাও আরও জটিল হয়ে উঠেছে। ফলে চিকিৎসক ও মেডিকেল টিমের পরামর্শে তিনি পুরোপুরি সুস্থ হওয়ার লক্ষ্যে পুনর্বাসন (রিহ্যাব) প্রক্রিয়ায় মনোযোগ দেবেন। 

এই অবস্থায় মোস্তাফিজের অনুপস্থিতি বার্মিংহামের বোলিং আক্রমণে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তার অভিজ্ঞতা, ডেথ ওভারের নিয়ন্ত্রিত বোলিং এবং কাটার দলের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র হওয়ার কথা ছিল। তার বদলি কাকে নেওয়া হবে সেটা শিগগিরই জানানো হবে বলে বলে জানিয়েছে তারা।

  /এফআইআর/
সম্পর্কিত
এশিয়া কাপে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল
ইতিহাস গড়া জয়ে অবদান রেখে আইসিসির মাসসেরার লড়াইয়ে হাসান 
সর্বশেষ খবর
চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ২৫
চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ২৫
মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ: হিমঘরে গেলো ছেলের মরদেহ
মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ: হিমঘরে গেলো ছেলের মরদেহ
বৈশ্বিক বিনিয়োগ টানতে প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বৈশ্বিক বিনিয়োগ টানতে প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
এশিয়া কাপে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে