জাদেজার চার বছরের রাজত্বের সমাপ্তি, এক নম্বরে ইয়ানসেন

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬, ১৭:০১ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৭:০১

একই দিনে র‌্যাঙ্কিংয়ে দুই তারকার শীর্ষে ওঠার গল্প! টেস্ট ক্রিকেটে বোলার ও অলরাউন্ডার দুই বিভাগেই শীর্ষস্থান দখল করেছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন। অন্যদিকে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে ফিরেছেন ভারতের অভিষেক শর্মা। আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিং হালনাগাদে সতীর্থ ঈশান কিষানকে পেছনে ফেলেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার চলমান টেস্ট সিরিজে দুর্দান্ত সময় কাটছে ইয়ানসেনের। প্রথম দুই টেস্টে ১০ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও কার্যকর অবদান রেখেছেন তিনি। সিরিজের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার জয়ে বড় ভূমিকা ছিল এই অলরাউন্ডারের। আট নম্বরে ব্যাট করতে নেমে ৮৫ রান করার পর বল হাতে ৩৩ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে মাত্র ৯৯ রানে গুটিয়ে দেন তিনি।

দারুণ এই পারফরম্যান্স তাকে বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে তুলে এনেছে। ৮৭৬ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠেছেন তিনি। ইয়ানসেনের উত্থানে এক ধাপ করে পিছিয়ে গেছেন মিচেল স্টার্ক, ম্যাট হেনরি, অলি রবিনসন ও জসপ্রীত বুমরা।

তবে চলমান তৃতীয় টেস্টে স্টার্কও ছয় উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। ম্যাচের বাকি অংশে পারফরম্যান্সের ওপর নির্ভর করে বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আবারও দ্রুত বদলে যেতে পারে।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও দুইয়ে থেকে এক নম্বরে উঠে এসেছেন ইয়ানসেন। পেছনে ফেলেছেন ভারতের রবীন্দ্র জাদেজাকে। তবে এই বিভাগে ইয়ানসেনের শীর্ষে ওঠার চেয়েও উল্লেখযোগ্য ঘটনা জাদেজার পতন। চার বছরেরও বেশি সময় ধরে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছিলেন ভারতীয় এই তারকা।

এদিকে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন অভিষেক শর্মা। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই ম্যাচে তার রান ছিল ২৯ ও ২৭। তবে তৃতীয় ম্যাচে ঝড় তুলে ৩৮ বলে ১১৩ রান করেন তিনি। অভিষেকের বিধ্বংসী ব্যাটিংয়ে ১৯৯ রানের লক্ষ্য তাড়া করে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

প্রথম ম্যাচের পর চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যান ঈশান কিষান। ফলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাওয়ার পথও সহজ হয়ে যায় অভিষেকের। গত জুলাইয়ে অভিষেককে পেছনে ফেলে এক নম্বরে উঠেছিলেন ঈশান। এবার ব্যাট হাতে দুর্দান্ত প্রত্যাবর্তনে আবারও শীর্ষস্থান নিজের করে নিলেন অভিষেক।

 

/এফআইআর/
সম্পর্কিত
সাদমানের সেঞ্চুরি পূরণের আগেই শেষ দিনের খেলা
সাদমানের দৃঢ়তায় শেষ দ্বিতীয় সেশন 
আঙুলের চোটে ছিটকে গেলেন মুশফিক, ফিরবেন কবে?
সর্বশেষ খবর
৪ দিন আগে চাঁদা চাইলেও দেননি, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হলো রাস্তায়
৪ দিন আগে চাঁদা চাইলেও দেননি, দুই হাত কেটে লাশ ফেলে রাখা হলো রাস্তায়
রোজার আগে ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী
রোজার আগে ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী
ভক্তদের মন খারাপের খবর দিলেন শাহরুখ
ভক্তদের মন খারাপের খবর দিলেন শাহরুখ
হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল