বিজয় ভাষণে ওয়াংচুকের নাম কেন নিলেন না সিজেপির অভিজিৎ দিপকে

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১৮:৩১আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৮:৩১

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যন্তর মন্তরের মঞ্চ থেকে বিজয়ের ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তবে যে পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের ২৬ দিনের অনশন এই ছাত্র প্রতিবাদকে গণআন্দোলনে রূপ দিয়েছিল, বিজয়ের ভাষণে তার নাম নেওয়া থেকে বিরত ছিলেন দীপকে।

শনিবার বিজয়ের বক্তব্যে দীপকে বলেন, কোনও একজনকে নায়ক বানানো উচিত নয়। এমনকি নিজেকেও নায়ক হিসেবে তুলে না ধরার আহ্বান জানান তিনি। দিপকে বলেন, আমাকে নায়ক বানাবেন না। কোনও একজনকে নায়ক বানানোর কারণেই দেশ আজ ধ্বংসের মুখে।

তিনি আরও বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ প্রমাণ করে, ভয় না পেয়ে সরকারের সামনে মাথা নত না করলে যেকোনও পদত্যাগ আদায় করা সম্ভব।

তবে সোনম ওয়াংচুকের নাম না থাকাটা আলোচনার জন্ম দিয়েছে, কারণ গত ২৮ জুন অনশন শুরু করার পরই ঝিমিয়ে পড়া আন্দোলন গতি পায় এবং দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলে। পরবর্তীতে ১৮ জুলাই ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে স্থানান্তর করা হলে আন্দোলন চরম আকার ধারণ করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই সাপোর্ট সোনম’ প্রচার শুরু হয়। ২০ জুলাইয়ের পদযাত্রায় পুলিশি বলপ্রয়োগের ঘটনার পর যন্তর মন্তরে সাধারণ মানুষের ঢল নামে।

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রীদের আশ্বাসে ওয়াংচুক অনশন ভঙ্গ করেন। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় না থেকে অনশন ভাঙায় তিনি সমালোচনার মুখোমুখি হন, যার জবাবে তার স্ত্রী গীতাঞ্জলি আঙমো সমালোচকদের অনুভূতির বিষয়টি স্মরণ করিয়ে দেন।

সিজেপি নেতারা পরে জানান, আন্দোলনটি এখন পুরো দেশের জনগণের এবং এটি আর কেবল একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নেই। অবশেষে শনিবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে বিজয়ের দেখা মিললেও, যিনি আন্দোলনের প্রাণ সঞ্চার করেছিলেন, বিজয়ের মহাতে সেই ওয়াংচুকের নাম বাদ পড়াই বড় হয়ে দেখা দিয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
ওড়িশা থেকে উদ্ধার ৫টি ওরাংওটাং এখন চিড়িয়াখানায়
জাহাজের ওয়েটার থেকে যেভাবে হলেন হাজার কোটি রুপির ব্যবসার সিইও
‘কেয়ামতের মাছ’ ভেসে আসার ৬ দিন পর ৬ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, কাকতালীয় নাকি সংকেত?
সর্বশেষ খবর
বহুল প্রতীক্ষিত ‘অ্যাপল ইভেন্ট’ আজ: যেসব চমকের অপেক্ষা
বহুল প্রতীক্ষিত ‘অ্যাপল ইভেন্ট’ আজ: যেসব চমকের অপেক্ষা
‘রংপুরে নতুন কোনও সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট হচ্ছে না’
‘রংপুরে নতুন কোনও সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট হচ্ছে না’
রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন
বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’