জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বিমানমন্ত্রী

বালা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৬, ২২:২১ আপডেট : ২৬ জুলাই ২০২৬, ২২:৪১

জাপানকে বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বাংলাদেশের দুঃসময়ে দেশটি সবসময় পাশে থেকেছে। পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যে দুই দেশ একসঙ্গে কাজ করছে।

রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত ‘জাপান-বাংলাদেশ বিজনেস উইমেন কনফারেন্স’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে জাপানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভবিষ্যতেও দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে আফরোজা খানম বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের জন্য মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করে নারীশিক্ষা ও ক্ষমতায়নের ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছেন। নারীশিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রধান প্রতিনিধি, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

/আইএ/এম/এমওএফ/
সম্পর্কিত
আমরাও চাই সিন্ডিকেট বলে যেন কোনও শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী
জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাপানে নারী হত্যায় মার্কিন মেরিন সেনা গ্রেফতার
সর্বশেষ খবর
আবরার ফাহাদ হত্যা মামলার বিচার আটকে আছে কোন পর্যায়ে?
আবরার ফাহাদ হত্যা মামলার বিচার আটকে আছে কোন পর্যায়ে?
তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন জামায়াত আমির
তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন জামায়াত আমির
সিইসির বিরুদ্ধে বিক্ষোভে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
সিইসির বিরুদ্ধে বিক্ষোভে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
কামাল আহমেদ মজুমদারকে যথাযথ চিকিৎসা দিতে ট্রাইব্যুনালের আদেশ
কামাল আহমেদ মজুমদারকে যথাযথ চিকিৎসা দিতে ট্রাইব্যুনালের আদেশ
সর্বাধিক পঠিত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব