প্রিন্সেস ডায়ানার সেই অসম্পূর্ণ হিরা-মুক্তার গয়না সেট কোথায়

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ০৯:১৯আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৯:১৯

মৃত্যুর মাত্র কয়েক মাস আগে ব্রিটিশ ন্যাশনাল ব্যালে’র এক প্রদর্শনীতে বিখ্যাত এক নেকলেস পরে জনসমক্ষে এসেছিলেন প্রিন্সেস অবওয়েলস ডায়ানা। তবে ম্যাচিং কানের দুল জোড়া হাতে পাওয়ার আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। ডায়ানার অলংকার সংগ্রহের অন্যতম প্রতীকী ও রহস্যময় এই গয়না সেটটির নাম সোয়ান লেক সুইট।

১৯৯৭ সালের ৩ জুন লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে সোয়ান লেক ব্যালে পারফরম্যান্সের উদ্বোধনী রাতে ১৭৮টি হিরা এবং ৭টি সাউথ সি কালচার্ড মুক্তা দিয়ে তৈরি সংগ্রাহক গ্যারার্ডের ডিজাইন করা এই বিশেষ নেকলেসটি পরেছিলেন ৩৬ বছর বয়সী ডায়ানা। অনুষ্ঠান শেষে তিনি নেকলেসটি গয়না প্রস্তুতকারকের কাছে ফেরত দেন, যাতে তারা এটার সঙ্গে মিলিয়ে দুটি সাউথ সি মুক্তার কানের দুল তৈরি করতে পারে। তবে সেই আগস্টের ৩১ তারিখে প্যারিসে সড়ক দুর্ঘটনায় ডায়ানার করুণ মৃত্যু হলে অসম্পূর্ণই থেকে যায় সেটটি।

রাজপরিবারের মূল সম্পত্তি কিংবা ডায়ানার ব্যক্তিগত সংগ্রহের অংশ না হওয়ায় গয়না সেটটি নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়। অনেকে মনে করেন, মিসরের চলচ্চিত্র প্রযোজক ডোডি আল ফায়েদ সেটটি বানানোর অর্ডার দিয়েছিলেন। যদিও তৎকালীন প্রিন্স চার্লসের সঙ্গে বিচ্ছেদের পর জুলাইয়ের আগে ডোডির সঙ্গে ডায়ানার প্রেম শুরু হয়নি।

ডায়ানার মৃত্যুর পর ১৯৯৯ সালের ডিসেম্বরে গার্নসি নিলাম সংস্থা থেকে এক মিলিয়ন ডলারে সেটটি কিনে নেন মার্কিন ব্যবসায়ী জেমস ম্যাকইংভেল। এরপর ২০০৮ সালে এটি ইউক্রেনীয় গিনজবার্গ পরিবারের হাতে যায়। ২০২৩ সালের জুনে গিনজবার্গ পরিবার ইউক্রেন পুনর্গঠনে অর্থ সহায়তার জন্য সেটটি নিলামে তোলার সিদ্ধান্ত নেয়। এটির আনুমানিক মূল্য ধরা হয়েছিল ৫০ লাখ থেকে ১ কোটি ৫০ লাখ ডলার। তবে শেষ মুহূর্তে নিলাম বাতিল করে এক জাদুঘরের কাছে এটি ব্যক্তিগতভাবে বিক্রি করা হয়। সেই জাদুঘরের নাম বা বিক্রয়মূল্য গোপন রাখা হয়েছে। ফলে ডায়ানার সেই অসম্পূর্ণ সোয়ান লেক সুইট এখন কার কাছে আছে, তা আজও এক রহস্য।

সূত্র: ভ্যানিটি ফেয়ার

/এএ/
সম্পর্কিত
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন
ভাইকে বিয়ে করা নারীর শোক থেকে জন্ম যে প্রাচীন মহাজাগতিক বিস্ময়ের
ব্রিটিশ ভারতে যে রেলপথ তৈরিতে ঝরেছিল ২৪ হাজার প্রাণ
সর্বশেষ খবর
‘আট বছর ধরে বিচার চাইছি, এবার ন্যায়বিচার চাই’, বললেন একরামের স্ত্রী
‘আট বছর ধরে বিচার চাইছি, এবার ন্যায়বিচার চাই’, বললেন একরামের স্ত্রী
ডিএমপির অভিযানে ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫
ডিএমপির অভিযানে ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় ৫ শতাংশের বেশি কমলো তেলের দাম
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় ৫ শতাংশের বেশি কমলো তেলের দাম
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’