রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা

মাগুরা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ১৮:৫৬ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৮:৫৬

মাগুরা শহরে রাস্তা আটকে মোটরসাইকেল রাখার প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত সচিব ও কুষ্টিয়ার সাবেক জেলা প্রশাসক (ডিসি) আবুল খায়েরের (৭৭) ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তার গাড়িচালক কামাল হোসেনও আহত হন। এ ঘটনায় উন্মেষ (৪০) নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে শহরের কলেজপাড়া এলাকায় সোনালী ব্যাংকের বিপরীতে তিন নম্বর প্রাথমিক বিদ্যালয়ের গলিতে আবুল খায়েরের বসতবাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আবুল খায়েরের অভিযোগ, ঘটনার দিন সকালে তিনি ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে দাপ্তরিক কাজে গাড়ি নিয়ে সমাজসেবা অফিসে যাওয়ার সময় রাস্তার ওপর রাখা একটি মোটরসাইকেল সরানো নিয়ে উন্মেষের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে দুপুর ১টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার সময় তিনি দেখতে পান, ওই ব্যক্তি আবারও মোটরসাইকেল রেখে রাস্তা আটকে রেখেছেন। মোটরসাইকেলটি সরাতে বললে উন্মেষ তার ওপর চড়াও হন বলে অভিযোগ করেন আবুল খায়ের।

তার অভিযোগ, গাড়িটি বাড়ির গেটের কাছে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি গাড়ির জানালার গ্লাস নামাতে বলেন। কথা বলার জন্য গ্লাস নামানোর পরই তাকে কিল-ঘুষি মারা হয়। একপর্যায়ে ইট দিয়ে হত্যার উদ্দেশে তার মাথায় আঘাত করা হয়। এতে তার ডান চোখের ওপরের অংশ কেটে গিয়ে রক্তক্ষরণ হয়।

এ সময় আবুল খায়েরকে রক্ষা করতে গাড়িচালক কামাল হোসেন (৪২), কেয়ারটেকার আলীউল ইসলাম (৩৫) ও গাড়িতে থাকা অন্যরা এগিয়ে এলে তাদের লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে কামাল হোসেন আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

মাগুরা সদর থানার ওসি ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় থানায় লিখিত মামলা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
অবৈধভাবে সার মজুত, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
দিনেদুপুরে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ছিনতাই, এখনও কেউ গ্রেফতার হয়নি
আবারও সাত দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন
সর্বশেষ খবর
নির্বাচনের আগে ট্রাম্পের অস্ত্র সেই ‘ইসলামবিদ্বেষ’
কী, কেন, কীভাবে নির্বাচনের আগে ট্রাম্পের অস্ত্র সেই ‘ইসলামবিদ্বেষ’
‘ফুটবলাররা কেউ রোবট নয় যে প্রোগ্রাম সেট করলাম আর খেলে ফেললো’
‘ফুটবলাররা কেউ রোবট নয় যে প্রোগ্রাম সেট করলাম আর খেলে ফেললো’
‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই’
‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই’
গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ
গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল