মোদির কাছে ক্ষমা চেয়েছে মেটা

আন্তর্জাতিক ডেস্ক 
২৮ জুলাই ২০২৬, ১২:২৮আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১২:২৮

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট করা একটি সেলফি ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে ফেলার পর তা পুনরায় বহাল করে ক্ষমা চেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট ‘মেটা’। মঙ্গলবার (২৮ জুলাই) সংস্থাটির পক্ষ থেকে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করা হয়। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

সূত্র জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ভিডিওটি ফেসবুক থেকে মুছে গিয়েছিল। এই সাময়িক বিভ্রাটের ঘটনাটি অত্যন্ত ‘গম্ভীরভাবে’ নিয়েছে ভারত সরকার। ঠিক কী কারণে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছিল, তার ব্যাখ্যা দিতে মেটার শীর্ষ কর্মকর্তাদের তলব করা হয়েছে। ইতোমধ্যে ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় মেটা এবং ইনস্টাগ্রামের বৈশ্বিক প্রধানদের কাছে সমন পাঠিয়েছে।

এক বিবৃতিতে মেটার একজন মুখপাত্র বলেন, ভিডিওটি ভুলবশত সরিয়ে নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে তা আবার ফিরিয়ে আনা হয়েছে।

ঘটনার প্রেক্ষাপটে জানা গেছে, নিট-ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ চলছিল। আন্দোলনের মধ্যে গত বৃহস্পতিবার গভীর রাতে প্রধানমন্ত্রী মোদী সরাসরি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি সেলফি ভিডিও বার্তা পোস্ট করেন।

ওই ভিডিওতে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, সরকার প্রশ্ন ফাঁস ও পরীক্ষার অনিয়মের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে শিক্ষার্থীরা যখন দেশজুড়ে আন্দোলন তীব্র করে তুলেছিল, ঠিক সেই উত্তাল সপ্তাহের মাঝামাঝি সময়ে গভীর রাতে প্রধানমন্ত্রীর এই ভিডিও বার্তাটি সামনে আসে। তরুণ প্রজন্মের কাছে দ্রুত বার্তা পৌঁছে দিতে ডিজিটাল মাধ্যমের এই সরাসরি সেলফি ফরম্যাটটি নিমেষেই ভাইরাল হয়ে যায়।

/এএস/ 
সম্পর্কিত
ইসরায়েলি অভিযানে ধ্বংস স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত ফিলিস্তিনি শিশুরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
সর্বশেষ খবর
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত