আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, আয়োজককে কালো তালিকাভুক্ত করার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ জুলাই ২০২৬, ১৫:১৪আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৫:২৬

অনুমতি ছাড়াই শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন, অব্যবস্থাপনা এবং বিদেশি শিল্পী ও দর্শকদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার অভিযোগে আতিফ আসলামের কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ‘ইভেন্ট সাজাই’-কে কালো তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তদন্তের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতেও বলা হয়েছে। 

গত ২৬ জুলাই সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান। 

চিঠিতে বলা হয়েছে, রাজধানীর খিলক্ষেতের পূর্বাচল এক্সপ্রেসওয়ে-সংলগ্ন ক্রিকেটার্স একাডেমিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য ‘ইভেন্ট সাজাই’-কে অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি অনুমতিপত্রের শর্ত লঙ্ঘন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ছাড়াই শেষ মুহূর্তে অনুষ্ঠানস্থল পরিবর্তন করে।

এর ফলে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয় এবং উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অনুমোদিত ভেন্যুর শর্ত না মানা এবং আয়োজকদের অব্যবস্থাপনার কারণে অনুষ্ঠানে অংশ নেওয়া বিদেশি শিল্পী ও কলাকুশলীরা নিরাপত্তা হুমকির মুখে পড়েন। অনুষ্ঠানস্থলে ন্যূনতম সুযোগ-সুবিধা ও পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় দর্শকেরাও ভোগান্তির শিকার হন। 

এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও সমালোচনা তৈরি হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমেও আয়োজনের অব্যবস্থাপনা নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এই পরিস্থিতিতে ‘ইভেন্ট সাজাই’-এর ভূমিকা তদন্ত করে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করাসহ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নির্দেশনার অনুলিপি বাংলাদেশ নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে।

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ   
সরোয়ার আলমগীর সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন কিনা, জানা যাবে বুধবার
সর্বশেষ খবর
আলোচনায় মাইক্রোপ্লাস্টিক: টুথপেস্ট না গেলার পরামর্শ সরকারের  
আলোচনায় মাইক্রোপ্লাস্টিক: টুথপেস্ট না গেলার পরামর্শ সরকারের  
সিনিয়র পুলিশ কর্মকর্তার নির্দেশেই দিল্লিতে আন্দোলনকারীদের ওপর পেলেট নিক্ষেপ, নথি ফাঁস
সিনিয়র পুলিশ কর্মকর্তার নির্দেশেই দিল্লিতে আন্দোলনকারীদের ওপর পেলেট নিক্ষেপ, নথি ফাঁস
পলকের রিমান্ড শুনানির দিন আদালত প্রাঙ্গণে হট্টগোল: ৪ আসামি ৩ দিনের রিমান্ডে 
পলকের রিমান্ড শুনানির দিন আদালত প্রাঙ্গণে হট্টগোল: ৪ আসামি ৩ দিনের রিমান্ডে 
সবজি বিক্রেতা হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
সবজি বিক্রেতা হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা