সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বিচারপতি নিয়োগ চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ নভেম্বর ২০২৬, ১৩:১৬ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৩:১৬

সুপ্রিম কোর্টের জন্য অপ্রতুল বাজেট বরাদ্দ, প্রয়োজনীয় সংখ্যক বিচারপতি নিয়োগ ও বেঞ্চ গঠনে রাষ্ট্রের নিষ্ক্রিয়তা এবং সুপ্রিম কোর্টের আইনজীবীদের পেশাগত মৌলিক সুযোগ-সুবিধা বৃদ্ধির নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়েছে।

উচ্চ আদালত ও অধস্তন আদালতের ২৬ জন আইনজীবী এ রিট করেন।

বুধবার (৪ নভেম্বর) আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব জানান, বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার হাইকোর্ট বেঞ্চের অনুমতি নিয়ে মঙ্গলবার এ রিট করা হয়।  

রিটে সংবিধানের ৭, ২১, ২২, ২৭, ৩১, ৩২, ৩৫(৩), ৪৪, ৯৪ ও ১১৬ক অনুচ্ছেদের আলোকে বিচার প্রাপ্তির সুযোগ, ন্যায্য ও দ্রুত বিচারের অধিকার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের জন্য পর্যাপ্ত, প্রয়োজনভিত্তিক ও আনুপাতিক বাজেট বরাদ্দের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে পর্যাপ্ত সংখ্যক বিচারপতি নিয়োগ, প্রয়োজনীয় পর্যাপ্ত বেঞ্চ গঠন এবং আইনজীবীদের জন্য পর্যাপ্ত চেম্বার, বসার ব্যবস্থা, স্যানিটেশন, সুপেয় পানি ও ডিজিটাল অবকাঠামো নিশ্চিত করতে বিবাদীদের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বিচার বিভাগের জন্য একটি যুক্তিসংগত, চাহিদাভিত্তিক বাজেট কাঠামো প্রণয়নের নির্দেশনাও চাওয়া হয়েছে। 

রিটে আইন ও বিচার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ বিভাগের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ বার কাউন্সিল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য সুপ্রিম কোর্টের অনুকূলে বাজেট বরাদ্দ ২৯১ কোটি টাকা, যা প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের তুলনায় অত্যন্ত নগণ্য। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী একই অর্থবছরে বাংলাদেশ টেলিভিশনের জন্য বরাদ্দ ৩৪৭ কোটি ৪০ লাখ টাকা। অর্থাৎ সুপ্রিম কোর্টের চেয়ে প্রায় ৫৬ কোটি টাকা বা ১৯ শতাংশের বেশি। আইনমন্ত্রী নিজেও গত ২ মে গণমাধ্যমে বিচার বিভাগকে রাষ্ট্রের ‘সবচেয়ে অবহেলিত খাত’ হিসেবে অভিহিত করেছেন বলে রিটে উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলাজট দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৮৫ হাজার ৮৩০টি, অথচ আপিল বিভাগে ৫ জন ও হাইকোর্ট বিভাগে ৯৯ জনসহ মোট বিচারপতির সংখ্যা মাত্র ১০৫ জন। আপিল বিভাগে ২০২৬ সালের ২৪ এপ্রিল পর্যন্ত বিচারাধীন মামলা প্রায় ৪২ হাজার। বছরে দায়ের হওয়া মামলার মধ্যে হাইকোর্ট বিভাগে মাত্র প্রায় ৩৫ শতাংশ এবং আপিল বিভাগে প্রায় ১৮ শতাংশ নিষ্পত্তি হচ্ছে, ফলে বিদ্যমান অবকাঠামোয় মামলাজট ক্রমাগত বাড়তেই থাকবে বলে রিটে যুক্তি দেওয়া হয়েছে। এছাড়া বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ সত্ত্বেও নিম্ন আদালতের বিচারক সংখ্যা প্রায় ২ হাজার থেকে অন্তত ৬ হাজারে উন্নীত করার উদ্যোগ বাস্তবায়িত হয়নি বলেও উল্লেখ করা হয়। 

রিটে আরও বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোর সর্বোচ্চ আদালতের তুলনায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের বাজেট কম, অথচ মামলার চাপ অনেক বেশি। আপিল ও হাইকোর্ট—উভয় বিভাগের প্রশাসনিক ও অবকাঠামোগত ব্যয় বহন করতে হয় বলে সুপ্রিম কোর্টের ওপর কাঠামোগত চাপও ভারত বা পাকিস্তানের তুলনায় অনেক বেশি।

রিট দায়েরের আগে ২০২৬ সালের ৬ সেপ্টেম্বর বিবাদীদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে ৩ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে জানাতে বলা হলেও বিবাদীরা কোনও সাড়া দেননি বলে আবেদনে উল্লেখ করা হয়।

/এসও/এসটি/ 
সম্পর্কিত
আখতারুজ্জামানের জামিন বহাল
ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডির কমিটি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চেম্বার জজ-২ আদালতের শুনানি স্থগিত
সর্বশেষ খবর
ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে
ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে
পারমাণবিক হামলা হলে আমরা প্রস্তুত আছি: ইরানের রাষ্ট্রদূত
পারমাণবিক হামলা হলে আমরা প্রস্তুত আছি: ইরানের রাষ্ট্রদূত
‘এটা প্রেম নয়, নোংরামি!’ বিগ বসের ঘরে রাজবীর-নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে ক্ষুব্ধ সৌরভের মা
‘এটা প্রেম নয়, নোংরামি!’ বিগ বসের ঘরে রাজবীর-নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে ক্ষুব্ধ সৌরভের মা
ফিরেই বাজিমাত, ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার রবিনসন
ফিরেই বাজিমাত, ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার রবিনসন
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান