সিনিয়র পুলিশ কর্মকর্তার নির্দেশেই দিল্লিতে আন্দোলনকারীদের ওপর পেলেট নিক্ষেপ, নথি ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক 
২৮ জুলাই ২০২৬, ১৬:১৯আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৬:১৯

ভারতের নিট-ইউজি প্রশ্নফাঁস ইস্যুতে গত ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিতে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে দিল্লি পুলিশের এক উপকমিশনারের (ডিসিপি) নির্দেশে র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) প্রাণঘাতী নয় এমন বিভিন্ন ধরনের গোলাবারুদ ব্যবহার করে। এর মধ্যে দুই রাউন্ড প্লাস্টিক পেলেটও ছিল বলে পুলিশের একটি সরকারি নথিতে উল্লেখ রয়েছে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

কর্মকর্তারা জানান, ২২ জুলাই দুপুর ১টা ২৪ মিনিটে পার্লামেন্ট স্ট্রিট থানার সাধারণ ডায়েরিতে ঘটনাটি নথিভুক্ত করা হয়। আরএএফের এক ডেপুটি কমান্ড্যান্টের দেওয়া তথ্যের ভিত্তিতে এই এন্ট্রি করা হয়।

থানার নথি অনুযায়ী, যন্তর-মন্তর এলাকার জোন-১-এ নীল পোশাকধারী আরএএফ সদস্যরা দিল্লি পুলিশের উপকমিশনার (ডিসিপি) পদমর্যাদার এক কর্মকর্তার সঙ্গে মোতায়েন ছিলেন এবং তার নির্দেশেই ব্যবস্থা নেন।

নথির বরাতে কর্মকর্তারা জানান, ২০ জুলাই আরএএফ ৫৫টি নন-ইলেকট্রিক্যাল শেল, ১৫টি ইলেকট্রিক্যাল শেল, পাঁচটি টিয়ার স্মোক গ্রেনেড, অ্যান্টি-রায়ট গান থেকে দুই রাউন্ড এবং প্লাস্টিক পেলেটের দুই রাউন্ড ছোড়ে।

কর্মকর্তারা বলেন, নন-লেথাল প্লাস্টিক পেলেটের প্রতিটি রাউন্ডে চারটি করে পেলেট থাকে। এগুলো শরীর ভেদ করতে সক্ষম ধাতব পেলেটের মতো নয় এবং তুলনামূলকভাবে কম ক্ষতিকর।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ওই মিছিলে অংশ নেওয়া দুই থেকে তিনজন বিক্ষোভকারী গুরুতর পেলেট আঘাতে আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে শনিবার ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলে মাসব্যাপী সিজেপির আন্দোলন প্রত্যাহার করা হয়। বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশ, আরএএফ ও সিআরপিএফের একাধিক সদস্যও আহত হন।

দিল্লি পুলিশ আনুষ্ঠানিকভাবে দাবি করেছে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট ব্যবহারের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর’। এ বিষয়ে সিআরপিএফ ও আরএএফ এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেনি। তবে সিআরপিএফের মহাপরিচালক জি পি সিং বলেন, আন্দোলন শেষ হয়ে যাওয়া এবং বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হওয়ার পর অন্যান্য বড় দায়িত্ব পালনের মতো এ ঘটনাতেও বাহিনী পেশাদার মূল্যায়ন করবে। এরপর সদর দফতরের অবস্থান জানানো হবে।

/এএস/ 
সম্পর্কিত
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’
ইসরায়েলি অভিযানে ধ্বংস স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত ফিলিস্তিনি শিশুরা
সর্বশেষ খবর
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত