শিক্ষার্থীদের ‘হয়রানি’ না থামলে বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপির দিপকের

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ২১:১৩আপডেট : ২৮ জুলাই ২০২৬, ২১:১৩

চলমান নিট পরীক্ষার প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের পুলিশি হয়রানি বন্ধ না করা হলে পুনরায় বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। শিক্ষার্থীদের ওপর সরকারের অন্যায্য নজরদারি ও হয়রানির অভিযোগ তুলে মঙ্গলবারে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন।

অভিজিৎ দিপকে তার পোস্টে লিখেছেন, পুলিশের হাতে শিক্ষার্থীদের হয়রানি অব্যাহত থাকলে ককরোচ জনতা পার্টি খুব শিগগিরই এক বিশাল শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে এর জবাব দেবে।

সেই সঙ্গে সরকারকে শিক্ষার্থীদের নিশানা করা ও ‘ডাইনি খোঁজা’ বন্ধ করার আহ্বান জানান তিনি।

কেন্দ্রীয় সরকার অন্যতম প্রধান একটি দাবি মেনে নেওয়ায় আন্দোলন স্থগিত করা হলেও ককরোচ জনতা পার্টির নেতারা বলছেন তাদের আন্দোলন এখনও শেষ হয়নি। অভিজিৎ দিপকে জানান, প্রতিবাদের সমাপ্তি মানেই আন্দোলনের শেষ নয়, এটি কেবল শুরু এবং সিজেপির আরও বহু দূর যাওয়া বাকি। এছাড়া পরীক্ষা বিতর্ককে কেন্দ্র করে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন তিনি। তবে কেন্দ্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বোচ্চ সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হবে।

সিজেপির মুখপাত্র সৌরভ দাস বার্তা সংস্থা পিটিআইকে জানান, তরুণরা স্বাস্থ্য, শিক্ষা ও শাসনব্যবস্থার সংস্কারে তাদের আন্দোলন তৃণমূল পর্যায়ে অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন, এখনই নির্বাচনে অংশ নেওয়া তাদের মূল অগ্রাধিকার নয়। তরুণদের সমস্যাগুলো সমাধানের দিকেই সরকারের মনোযোগ ফেরানো তাদের মূল লক্ষ্য।

অন্যদিকে সিজেপি নেতা রাঙ্কা ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে না দিলেও দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারে তাদের লড়াই চালিয়ে যাওয়ার ওপরই জোর দিয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এএ/
সম্পর্কিত
আশ্রয়প্রার্থীদের সরাসরি নিজ দেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র
ঠোঁট সেলাই করে ইরানের বৃহত্তম কারাগারে বন্দিদের গণঅনশন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
আশ্রয়প্রার্থীদের সরাসরি নিজ দেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র
আশ্রয়প্রার্থীদের সরাসরি নিজ দেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র
বিয়েটা ছিল ‘নাটক’ জেনে হতবাক কলেজছাত্রী, মাসের পর মাস ধর্ষণের শিকার
বিয়েটা ছিল ‘নাটক’ জেনে হতবাক কলেজছাত্রী, মাসের পর মাস ধর্ষণের শিকার
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
জানা গেলো রাজধানীতে বাস-সিএনজি অর্ধেকে নামার রহস্য
জানা গেলো রাজধানীতে বাস-সিএনজি অর্ধেকে নামার রহস্য
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা