মাদ্রাসায় যৌন নির্যাতনকে ধারাবাহিক অপপ্রচার বলছে হেফাজত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জুলাই ২০২৬, ১৭:১৬আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১৭:১৬

যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে কওমি মাদ্রাসার বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চলছে বলে দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। 

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো বিৃতিতে সংগঠনটির আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান এমন আচরণের নিন্দা জানান।  

তারা অভিযোগ করে বলেন, কওমি মাদ্রাসাগুলো সেক্যুলারদের টার্গেটে পরিণত হয়েছে। তাদের মতে, সংবাদমাধ্যমে প্রচারিত যৌন নিপীড়নের কিছু অভিযোগকে কেন্দ্র করে কওমি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে কাঠামোগত অপপ্রচার চলছে। ব্রাহ্মণ্যবাদ, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ ভূমিকার কারণে এবং বাংলাদেশে ইসলামকে ক্ষমতার ভরকেন্দ্রে ধরে রাখায় কওমি মাদ্রাসাগুলো ঘৃণাজীবী সেক্যুলার প্রগতিশীলদের টার্গেটে পরিণত হয়েছে। 

তারা বলেন, “এদেশে  ইসলামী মূল্যবোধ ও স্বাধীনতা-সার্বভৌমত্ব যখনই আক্রান্ত হয়েছে, ব্রিটিশবিরোধী আন্দোলনের সিলসিলা বহনকারী কওমি মাদ্রাসা রুখে দাঁড়িয়েছে।” আরও উল্লেখ করেন, “বাংলাদেশবিরোধী শাহবাগী শক্তিকে প্রতিরোধে নেতৃত্ব দিয়েছিল কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম।”  

দেশে ছোট-বড় সব মাদ্রাসায় শিক্ষার মান, পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কঠোর ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানের পরিচালকদের আহ্বান জানান হেফাজতের শীর্ষ নেতারা।  

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
কওমি ছাত্রদের আপত্তি: কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই হলো কলেজের কনসার্ট
মাদ্রাসায় যৌন নির্যাতন-বলাৎকার বন্ধে পদক্ষেপ নিতে আইনি নোটিশ
এবার ব্রাহ্মণবাড়িয়া কলেজের কনসার্ট বন্ধের দাবি, কওমি ছাত্র পরিষদের নেতা বললেন ‘মন্ত্রী তো বলেছেনই’
সর্বশেষ খবর
৩৭ জনের পর হাতিয়ার সেই স্কুলে এবার ৯ শিক্ষার্থী অসুস্থ
৩৭ জনের পর হাতিয়ার সেই স্কুলে এবার ৯ শিক্ষার্থী অসুস্থ
স্কুলে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়লো ২৫ শিক্ষার্থী, তিন জনের অবস্থা আশঙ্কাজনক
স্কুলে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়লো ২৫ শিক্ষার্থী, তিন জনের অবস্থা আশঙ্কাজনক
অল্প জায়গায় বেশি জিনিস রাখবেন যেভাবে
অল্প জায়গায় বেশি জিনিস রাখবেন যেভাবে
সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে