পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিএইচডি শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ১৭:৫২আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১৭:৫২

ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ২৮ বছর বয়সী পিএইচডি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঘটে যাওয়া এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির বিরুদ্ধে এবং দায়ীদের শাস্তির দাবিতে প্রতিবাদ-বিক্ষোভ শুরু করেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

নিহত শিক্ষার্থীর নাম জ্যোতি। তিনি মাইক্রোবায়োলজি বিভাগের পিএইচডি শিক্ষার্থী এবং হরিয়ানার রেওয়ারির বাসিন্দা ছিলেন। বৃষ্টিতে পথ জলমগ্ন থাকায় হোস্টেল থেকে বিভাগে যাওয়ার জন্য তিনি একটি কাঁচা রাস্তা বেছে নেন। সেখানে থাকা একটি বৈদ্যুতিক জংশন বক্স থেকে ছড়িয়ে পড়া কারেন্টের সংস্পর্শে এসে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর শত শত শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক রেনু ভিগের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা ক্যাম্পাসের বৈদ্যুতিক নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা এবং নিহত পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানান। পরবর্তীতে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জ্যোতির পরিবারকে ১৬ লাখ রুপির আর্থিক সহায়তা প্রদান এবং সরকারের নিয়ম অনুযায়ী তার ভাইকে বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরি দেওয়ার ঘোষণা দেয়।

হরিয়ানার এক কৃষক পরিবারের সন্তান জ্যোতি তার সিনিয়র রিসার্চ ফেলোশিপের টাকায় পুরো সংসার চালাতেন।

পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে করেছে। চণ্ডীগড়ের সংসদ সদস্য মনীশ তিওয়ারি এক্সে দুঃখ প্রকাশ করে একে ‘হৃদয়বিদারক’ বলে আখ্যা দেন। তিনি প্রশাসনিক দায়বদ্ধতা নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জোর দাবি জানিয়েছেন।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলি অভিযানে ধ্বংস স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত ফিলিস্তিনি শিশুরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
সর্বশেষ খবর
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত