ফিফা আসিয়ান কাপে ভারত-পাকিস্তান, বাংলাদেশ নেই কেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জুলাই ২০২৬, ১৯:২৭আপডেট : ২৯ জুলাই ২০২৬, ২০:৫৭

এই প্রথমবার আসিয়ান দেশগুলোকে নিয়ে ফিফা আসিয়ান কাপ করতে যাচ্ছে। ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর দুই বিভাগে ১৪টি দেশ অংশ নেবে। আসিয়ান দেশগুলোর বাইরে ভারত ও পাকিস্তান আমন্ত্রণ পেলেও তাতে নেই বাংলাদেশ! 

টুর্নামেন্টে প্রিমিয়ার ডিভিশনে থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া (আয়োজক), ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত ও পাকিস্তান খেলবে।

চ্যালেঞ্জ ডিভিশনে আবার  হংকং (আয়োজক), মিয়ানমার, কম্বোডিয়া, লাওস, ব্রুনাই ও পূর্ব তিমুর রয়েছে।  

প্রতিটি দল দুই থেকে চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে। ফিফা চাইছে নির্ধারিত উইন্ডোতে প্রীতি ম্যাচের জায়গায় টুর্নামেন্ট চালু করতে। অনেকটা আরব কাপের মতো 

এই প্রতিযোগিতায় ডিভিশন-১ চ্যাম্পিয়নের প্রাইজমানি প্রায় ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ১২ কোটি ৩৫ লাখ টাকা)। ডিভিশন-২-এ চ্যাম্পিয়ন প্রায় ৩ লাখ মার্কিন ডলার। প্রতি দলের অংশগ্রহণ ফি ১ লাখ ২৫ হাজার ডলার।

শুরুতে দক্ষিণ এশিয়া থেকে ভারত আমন্ত্রণ পেলেও শেষ মুহূর্তে চীন নাম প্রত্যাহার করায় পাকিস্তান ডাক পায়। যদিও ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অনেক পরে থাকলেও পাকিস্তান ঠিকই আসিয়ান টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে। 

তবে শুধু বাংলাদেশ নয়, মালদ্বীপসহ অন্য দলও ডাক পায়নি। এ নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কোনও মন্তব্য করেননি।  তবে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বাংলা ট্রিবিউনকে শুধু  বলেছেন, ‘এই টুর্নামেন্টে  আমাদের আমন্ত্রণ জানানো হয়নি।’

এ প্রসঙ্গে বাফুফে ও সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালের ব্যাখ্যা, ‘আমার মনে হচ্ছে পাকিস্তান আসিয়ান টুর্নামেন্টে অংশ নিচ্ছে মূলত স্পোর্টস ডিপ্লোম্যাসি দিয়ে। ওদের র‌্যাংকিং যা তাতে করে ওদের আমন্ত্রণ পাওয়ার কথা নয়। আগে থেকে ওরা হয়তো যোগাযোগ করে আসছে। চীন নাম প্রত্যাহার করায় ওদের জন্য সুবিধা হয়। আর বাংলাদেশ কেন ডাক পায়নি তা বলা কঠিন। হয়তো স্পোর্টস ডিপ্লোম্যাসির দিক দিয়ে বাংলাদেশ পিছিয়ে আছে। তবে এই টুর্নামেন্টে খেললে বাংলাদেশের জন্য ভালো হতো।’

এদিকে, বাংলাদেশ এই সময়ে ঢাকায় তিন জাতি টুর্নামেন্ট আয়োজন করতে চায়। তা না হলে কিরগিজস্তানে গিয়ে খেলতে হতে পারে।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
ফিফা আসিয়ান কাপের ক্যাম্পে ফিরতে পেরে খুশি যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান
বাংলাদেশ দলে ‘নম্বর নাইন’ কে হতে পারেন? ডুলি আজ যা বললেন
জাতীয় দল থেকে ৯ ফুটবলার চেয়েছে মোহামেডান
সর্বশেষ খবর
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
ভারতে ব্রিকস সম্মেলন শেষে অসুস্থ রামাফোসা ও শি জিনপিং?
ভারতে ব্রিকস সম্মেলন শেষে অসুস্থ রামাফোসা ও শি জিনপিং?
চট্টগ্রাম নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন
চট্টগ্রাম নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর