বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৬, ০০:৩৮আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৬:২৭

বাংলাদেশ থেকে চীনে তাজা কাঁঠাল রফতানির জন্য অনুমোদন দিয়েছে দেশটির কাস্টমস বিভাগ। বুধবার (২৯ জুলাই) অনুমোদনের এই তথ্য জানায় ঢাকার চীন দূতাবাস। গত ২৭ জুলাই চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস অব চায়না (জিএসিসি) এই অনুমোদন জারি করে।

অনুমোদনে বলা হয়, চীনের আমদানি শর্ত পূরণ করে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের প্রাসঙ্গিক আইন ও প্রবিধান অনুসারে, তাৎক্ষণিকভাবে কার্যকর করে, বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দেয়।

শর্তের মধ্যে আছে, চীনে রফতানি করা সব কাঁঠাল বাগান ও প্যাকিং প্ল্যান্ট বাংলাদেশের পক্ষ থেকে পর্যালোচনা করতে হবে এবং চীনের পক্ষ থেকে নিবন্ধিত ও অনুমোদন দিতে হবে। রফতানি করা পণ্যগুলো এই ঘোষণার প্রাসঙ্গিক বিধানগুলো মেনে না চললে সঠিক শনাক্তকরণের সুবিধার্থে নিবন্ধন তথ্যের মধ্যে নাম, ঠিকানা ও নিবন্ধন নম্বর অন্তর্ভুক্ত থাকতে হবে। প্রতিটি বার্ষিক রফতানি মৌসুমের আগে, বাংলাদেশের পক্ষকে চীনা পক্ষকে নিবন্ধিত সংস্থাগুলোর একটি তালিকা সরবরাহ করতে হবে, যা চীনা পক্ষের পর্যালোচনা এবং অনুমোদনের পরে কাস্টমসের সাধারণ প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং নিয়মিত আপডেট করা হবে।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে চীনের সঙ্গে কাঁঠাল রফতানির বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

বিশ্বজুড়ে বিভিন্ন পণ্য রফতানি করা চীন বাংলাদেশ থেকে কাঁঠাল নেওয়ার বিষয়ে আগ্রহী।

এর আগে, গত বছরের মে মাসে চীন যখন বাংলাদেশ থেকে প্রথমবার কাঁচা আম আমদানি শুরু করে, তখন তারা কাঁঠাল ও পেয়ারার মতো ফল আমদানিতেও আগ্রহ দেখিয়েছিল। চীন হলো কাঁঠালের সবচেয়ে বড় আমদানিকারক। তারা তাদের চাহিদার বড় অংশ ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে পূরণ করে।

অন্যদিকে বাংলাদেশ কাঁঠাল উৎপাদনকারী প্রধান দেশগুলোর অন্যতম হলেও বৈশ্বিক বাজারে দেশের অংশগ্রহণের হার কম।

মালয়েশিয়ার ডুরিয়ান ফলের মতো বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল চীনে রফতানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, সাম্প্রতিক চীন সফরে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং চীনারা বাংলাদেশের কাঁঠাল অত্যন্ত পছন্দ করেন।

/এসও/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ব্রিকসের জন্য শি জিনপিংয়ের পাঁচ প্রস্তাব
আকাশেই কমান্ড সেন্টার, শি জিনপিংয়ের বিমানে আর কী কী আছে 
মোদির নৈশভোজে কেন ছিলেন না শি জিনপিং?
সর্বশেষ খবর
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়