লোহিত সাগরে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা থেকে আন্তর্জাতিক জাহাজ চলাচল রক্ষায় একটি বিশ্বব্যাপী জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। বুধবার (২৯ জুলাই) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে কয়েকটি সূত্র জানিয়েছে, প্রস্তাবিত এই জোট গঠনের বিষয়টি বর্তমানে আলোচনা পর্যায়ে রয়েছে এবং এতে চূড়ান্তভাবে কোন কোন দেশ থাকছে তা এখনও নিশ্চিত হয়নি।
বিশ্বের অন্যতম ব্যস্ত এই বাণিজ্যিক জলপথটি সুরক্ষায় রিয়াদ ইতোমধ্যে বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে সৌদির সেন্ট্রাল সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের প্রতিক্রিয়া চাওয়া হলে তারা তাৎক্ষণিকভাবে রয়টার্সকে কোনও মন্তব্য করেনি।
এর আগে গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয় হুথি বিদ্রোহীরা, যা ইরান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হওয়া সংঘাতে এক নতুন উত্তেজনার জন্ম দেয়। এরপর থেকে পারস্য উপসাগরের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক জ্বালানি ও পণ্যবাহী অন্যান্য জাহাজেও হামলা জোরদার করেছে গোষ্ঠীটি। ফলে আন্তর্জাতিক নৌ-বাণিজ্যের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।
উত্তেজনার পারদ আরও বাড়িয়ে আঞ্চলিক বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, লোহিত সাগরের দক্ষিণাঞ্চল দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর বিশেষ মাশুল বা ফি আরোপের কথা ভাবছে হুথিরা।
প্রস্তাবিত এই মাশুল ব্যবস্থাটি লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি অতিক্রমকারী প্রায় সব বাণিজ্যিক জাহাজের ওপর প্রযোজ্য হতে পারে। তবে এই ফি কার্যকর করার বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও সময়সীমা নির্ধারণ করা হয়নি বলে সূত্রগুলো উল্লেখ করেছে।
আকাশে টানা ২৪ ঘণ্টা ২৫ মিনিট, নজর ৩৬ লাখ মানুষের: যেভাবে রচিত হলো দীর্ঘতম ফ্লাইটের ইতিহাস
ট্রাম্পের ‘কঠিন শিক্ষার’ হুমকির পর ইরানে বড় ধরনের মার্কিন হামলা







