ইসরায়েলবিরোধী সমালোচনা থামাতে

ইসরায়েলবিরোধী সমালোচনা থামাতে ‘গোপন বৈঠক’, ওয়াশিংটনে মুখোমুখি ভ্যান্স-নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ১৮:০৮আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৮:০৮

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ধারাবাহিক সমালোচনার জবাবে ওয়াশিংটনে তার মুখোমুখি বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে একান্ত এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন ইসরায়েল ও মার্কিন কর্মকর্তারা।

ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ মহলে যুদ্ধ শুরুর পর থেকেই নেতানিয়াহুর প্রতি সবচেয়ে বেশি সংশয়বাদী মনোভাব দেখা গেছে ভ্যান্সের। সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হতে থাকায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর তার অসন্তোষ ও সমালোচনা আরও স্পষ্ট হয়ে ওঠে। বিশেষ করে যুদ্ধ নীতি নির্ধারণ ও ইরানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের ক্ষেত্রে তিনি অন্যতম ভূমিকা পালন করেন। নেতানিয়াহু প্রকাশ্যে এই চুক্তির বিরোধিতা না করলেও মনে মনে এটি ভেস্তে যাওয়ার অপেক্ষায় ছিলেন।

দুই নেতার সম্পর্কে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। ভ্যান্স প্রকাশ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তিনি সমঝোতার বিরোধিতা উসকে দিচ্ছেন এবং ট্রাম্পের প্রতি যথেষ্ট অনুগত নন। অন্যদিকে নেতানিয়াহুও আড়ালে ভ্যান্সের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পরবর্তীতে ভ্যান্সের ধারণা হয় যে ইসরায়েল ও আমেরিকার নেতানিয়াহুপন্থি গণমাধ্যমকে ব্যবহার করে তাকে রাজনৈতিকভাবে খাটো করার চক্রান্ত চলছে। মূলত সেই উত্তেজনা প্রশমন ও ভুল বোঝাবুঝি দূর করতেই মঙ্গলবার ব্লেয়ার হাউসের এই বৈঠকের আয়োজন করা হয়।

এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা জানান, নেতানিয়াহু সরাসরি ভ্যান্সের সাম্প্রতিক সমালোচনা এবং রিপাবলিকানদের মধ্যে ইসরায়েলের অবস্থান নিয়ে কথা বলেছেন। বৈঠকটিকে তিনি খোলামেলা ও আন্তরিক কথোপকথন বলে বর্ণনা করেন। এক মার্কিন কর্মকর্তাও এটিকে সরল ও প্রত্যক্ষ বার্তা আদান-প্রদান বলে নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্টের দফতর কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

এর আগে মার্চ মাসে এক ফোনালাপে ভ্যান্স সরাসরি নেতানিয়াহুকে মনে করিয়ে দেন যে যুদ্ধ নিয়ে তার বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী, বিশেষ করে ইরানে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের আশা বড্ড বেশি আশাবাদী প্রমাণিত হয়েছে। ৮ এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকে মার্কিন প্রশাসনের প্রধান কূটনৈতিক সমর্থক হিসেবে কাজ করছেন ভ্যান্স। তিনি বারবার জোর দিয়ে বলেছেন, ট্রাম্পের মূল লক্ষ্য হওয়া উচিত একটি অনির্দিষ্টকালের সামরিক অভিযানে না জড়িয়ে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।

জুন মাসে চুক্তি বিরোধী ইসরায়েলি মন্ত্রীদের সতর্ক করে ভ্যান্স বলেছিলেন, আমি ইসরায়েল সরকারের মন্ত্রিসভায় থাকলে বিশ্বে আমার একমাত্র বাকি থাকা শক্তিশালী মিত্রকে এভাবে আক্রমণ করতাম না। এরপর জুলাইয়ে জো রগানের পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইসরায়েল সরকারের কিছু সদস্যের বিরুদ্ধে প্রভাব বিস্তার করে আমেরিকাকে কূটনীতি থেকে দূরে সরিয়ে যুদ্ধ টিকিয়ে রাখার চেষ্টার অভিযোগ তোলেন। এমনকি জেফরি এপস্টিনের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের উচ্চপর্যায়ের সম্পর্কের দাবিও করেন তিনি, যদিও এর স্বপক্ষে কোনও প্রমাণ তিনি দেননি।

সূত্র: অ্যাক্সিওস

/এএ/
সম্পর্কিত
ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান
ইরান-মার্কিন সংঘাতে প্রথমবার আক্রান্ত মিসর
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
সর্বশেষ খবর
চোখের সামনে স্বামী আর ব্যাটা চইলা গেলো, কীভাবে বাঁচবো খোদা?
চোখের সামনে স্বামী আর ব্যাটা চইলা গেলো, কীভাবে বাঁচবো খোদা?
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
নিজের ভুলেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, দায় নিলেন আনচেলত্তি
নিজের ভুলেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, দায় নিলেন আনচেলত্তি
গ্রীষ্মে আরামদায়ক আবহাওয়া চান? ঘুরে আসুন বিশ্বের এসব দেশে
গ্রীষ্মে আরামদায়ক আবহাওয়া চান? ঘুরে আসুন বিশ্বের এসব দেশে
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়