‘একঘরে’ হয়ে পড়ছেন ইনফান্তিনিয়ো, এবার বেঁকে বসলো এশিয়াও

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ১৬:১০আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১৬:১০

বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ফিফার প্রতিযোগিতার শেয়ার বিক্রির বিতর্কিত প্রস্তাব নিয়ে চারদিকে সমালোচনা শুরু হয়েছে। এবার ইউরোপ ও উত্তর আমেরিকার পাশাপাশি বিরোধিতা করছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ফিফার এই পরিকল্পনা বিশ্ব ফুটবলের ঐক্য এবং এর সর্বজনীন চরিত্রকে নস্যাৎ করতে পারে বলে এএফসি কঠোর হুঁশিয়ারি দিয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এএফসি জানিয়েছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর এই পরিকল্পনা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। এটি পাস হওয়ার জন্য প্রয়োজনীয় ঐক্য বা সর্বসম্মত সমর্থন অর্জন করতে পারবে না। 

বিশ্বকাপ হলো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ শিখর, যা প্রতিটি কনফেডারেশন ও বিশ্বের শীর্ষস্থানীয় ফুটবল জাতিগুলোর অংশগ্রহণে শক্তিশালী হয়ে উঠেছে। তাই এর ঐক্যে ফাটল ধরাতে পারে, এমন যেকোনো প্রস্তাব পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করে এশিয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

এএফসির এই বিরোধিতার ফলে সদস্য দেশগুলোর ভোটে ইনফান্তিনোর এই পরিকল্পনা পাস হওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী যেকোনো প্রস্তাব পাসে ১০৬টি ভোটের প্রয়োজন, যেখানে কেবল উয়েফা ও কনকাকাফ মিলিয়ে ৯০টি ভোট রয়েছে এবং এশিয়ার রয়েছে ৪৬টি ভোট। এএফসি অভিযোগ করেছে, গুরুত্বপূর্ণ কোনো উদ্যোগ নেওয়ার আগে স্টেকহোল্ডার বা সংশ্লিষ্টদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই একতরফাভাবে দিকনির্দেশনা ঠিক করছে ফিফা। এই ধরনের অবমূল্যায়ন ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মূল দুর্বলতাকেই উন্মোচন করেছে।

তবে ফিফার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ‘কেউ ফুটবল বিক্রি করছে না’ এবং ভুল খবরের কারণে পরামর্শ প্রক্রিয়া ব্যাহত হয়েছে। এদিকে আফ্রিকা এবং ওশেনিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলো জানিয়েছে, তারা আগস্ট মাসে এই প্রস্তাব নিয়ে আলোচনা করবে।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ৮৪ হাজার কোটি রুপির প্রকল্প ভারতের
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
কেন ফিফার সিদ্ধান্তে প্রভাব খাটাতে পারে উয়েফা? জানুন আসল কারণ
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় সেউতায় ৬০ হাজার অভিবাসীর প্রবেশ
২৪ ঘণ্টায় সেউতায় ৬০ হাজার অভিবাসীর প্রবেশ
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
চোরকে ‘পার্সেল’ বানিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা!
চোরকে ‘পার্সেল’ বানিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা!
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ৮৪ হাজার কোটি রুপির প্রকল্প ভারতের
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে ৮৪ হাজার কোটি রুপির প্রকল্প ভারতের
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ