উয়েফা চ্যাম্পিয়নস লিগ

রাফিনহা-ইয়ামালের দাপটে বড় জয় পেলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০২৬, ০৬:০২ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০২

স্পেনের বার্সেলোনার মাঠে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার (৩ নভেম্বর) ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত লিগ পর্বের ম্যাচে লামিনে ইয়ামাল ও রাফিনহার গোলে জয় পায় হ্যান্সি ফ্লিকের দল। রাফিনহা করেন জোড়া গোল।

ম্যাচের সপ্তম মিনিটে লামিনে ইয়ামাল গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন। অ্যাস্টন ভিলার রক্ষণ থেকে বল বের করে আনার সময় ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। ৫২ মিনিটে রাফিনহার শট ডিফ্লেক্ট হয়ে জালে ঢুকলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ৬৪ মিনিটে জোয়াও ক্যানসেলোর দারুণ পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ম্যাচে অ্যাস্টন ভিলাও কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল। তবে আক্রমণে কার্যকর হতে পারেনি উনাই এমেরির দল। অন্যদিকে বার্সেলোনা দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে জয় নিশ্চিত করে।

এই জয়ে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে নিজেদের অবস্থান শক্ত করার পথে এগোলো বার্সেলোনা। ম্যাচের আগে বার্সেলোনা ছয় পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ছিল, আর অ্যাস্টন ভিলা তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল।

/আইএএম/
সম্পর্কিত
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ভিয়ারিয়ালকে গোলবন্যায় ভাসালো পিএসজি
আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে লা লিগার শীর্ষে ফিরলো বার্সেলোনা
চতুর্থ সারির দল ফ্লিটউডের কাছে পেনাল্টিতে হেরে আর্সেনালের বিদায়
সর্বশেষ খবর
ভিয়ারিয়ালকে গোলবন্যায় ভাসালো পিএসজি
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ভিয়ারিয়ালকে গোলবন্যায় ভাসালো পিএসজি
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক
টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর, ২০২৬)
খুলনায় তাঁতি দল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার, বহিষ্কার ছাত্রদল নেতা 
খুলনায় তাঁতি দল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার, বহিষ্কার ছাত্রদল নেতা 
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ