২৪ ঘণ্টায় সেউতায় ৬০ হাজার অভিবাসীর প্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ১৮:২৮আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১৮:২৮

মরক্কো থেকে উত্তর আফ্রিকায় স্পেনের ভূখণ্ড সেউতায় গত ২৪ ঘণ্টায় প্রায় ৬০ হাজার অভিবাসী প্রবেশ করেছেন। সেউতার প্রেসিডেন্ট হুয়ান হেসুস ভিভাস এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে জানান, সমুদ্র পার হওয়ার চেষ্টার সময় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। তিনি পরিস্থিতিকে অসহনীয় হিসেবে বর্ণনা করে বলেন, নতুন আসা ব্যক্তিদের সংখ্যা শহরের মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশের সমান।

এ ঘটনাকে স্পেনের আঞ্চলিক অখণ্ডতার ওপর ‘আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি অনিয়মিত অভিবাসীদের দ্রুত মরক্কোয় ফেরত পাঠানোর কথা জানান। সাম্প্রতিক এই অনুপ্রবেশের পর স্পেন সেউতা ও মোলিলিয়ায় তাদের সামরিক বাহিনী মোতায়েন করেছে। সীমান্ত পার হওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ৭ হাজার শিশু-কিশোর রয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

স্পেনের সুপ্রিম কোর্টের এক সাম্প্রতিক রায়ের পর এই পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে বলা হয়েছিল সেউতা বা মেলিলিয়ায় সমুদ্রপথে আসা অভিবাসীদের সরাসরি মরক্কোয় ফেরত পাঠানো যাবে না। প্রধানমন্ত্রী সানচেজ অভিযোগ করেন, অপরাধী চক্রগুলো এই রায়ের সুযোগ নিয়ে ভুল তথ্য ছড়িয়ে লোকজনকে উসকে দিয়েছে।

এদিকে পরিস্থিতির খবরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লিয়েন এই চিত্রকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্পেনকে সহায়তার প্রস্তাব দিয়েছেন।

অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এটিকে ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি সাময়িক স্থগিতের প্রস্তাব তুললে ক্ষোভ প্রকাশ করে মাদ্রিদ।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার থেকে সেউতার রাস্তায় চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন। এক অভিবাসী বলেন, এখানে মানুষ মারা যাচ্ছে। দয়া করে যারা এখনও আসেননি, তারা আসবেন না।

উল্লেখ্য, সেউতা ও মেলিলিয়া হলো আফ্রিকায় ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থলসীমান্ত, যা পঞ্চদশ শতাব্দী থেকে স্পেনের নিয়ন্ত্রণে থাকলেও মরক্কো এগুলোকে নিজেদের দাবি করে আসছে।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
চাঁদে আছড়ে পড়তে যাচ্ছে স্পেসএক্সের রকেট
গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে অস্ত্র সমর্পণ করবে না হামাস
জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষায় চীনের সতর্কবার্তা
সর্বশেষ খবর
সাহিত্যের টানে ভ্রমণের গল্প
সাহিত্যের টানে ভ্রমণের গল্প
চাঁদে আছড়ে পড়তে যাচ্ছে স্পেসএক্সের রকেট
চাঁদে আছড়ে পড়তে যাচ্ছে স্পেসএক্সের রকেট
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
শত শত যাত্রীসহ স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন ১ ঘণ্টা ১০ মিনিট পর
শত শত যাত্রীসহ স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন ১ ঘণ্টা ১০ মিনিট পর