অস্ত্র ছাড়তে রাজি হামাস, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ১১:৩৪আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১১:৩৪

গাজায় হামাসসহ অন্যান্য সব সশস্ত্র গোষ্ঠীকে পর্যায়ক্রমে নিরস্ত্র করতে মধ্যস্থতাকারী ও হামাস নেতাদের আলোচনায় একটি ঐতিহাসিক চুক্তি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তির বিষয়ে ইসরায়েলের সমর্থন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। হামাসের এক কর্মকর্তা এটিকে কেবল একটি ‘খসড়া চুক্তি’ বলে বর্ণনা করেছেন এবং মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামাস তাদের অস্ত্র সমর্পণ করবে কি না, তা নিয়ে ইসরায়েল ঘোর সংশয়ে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আজ বোর্ড অব পিস গাজায় হামাস এবং অন্যান্য সব সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে।

এই নিরস্ত্রীকরণ পর্যায়ক্রমে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, স্থায়ী শান্তি ও নিরাপত্তার দিকে এটি একটি স্মারক পদক্ষেপ।

ট্রাম্পের মতে, গাজায় একটি নতুন ফিলিস্তিনি সরকার গঠনের ক্ষেত্রে এই চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বোর্ড অব পিস-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। তিনি বলেন, একই সঙ্গে ইসরায়েল তার প্রাপ্য নিরাপত্তা পাবে, গাজাকে আর সন্ত্রাসী হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা যাবে না।

ট্রাম্পের এই ঘোষণার পর ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। তবে হামাসের এক সূত্র জানিয়েছে, এই খসড়া চুক্তিতে বলা হয়েছে ভারী অস্ত্রগুলো কেবল একটি ফিলিস্তিনি প্রশাসনের নিয়ন্ত্রণে সংরক্ষিত থাকবে এবং এসব অস্ত্র ইসরায়েলে হস্তান্তর করা যাবে না।

হামাসের প্রতিনিধি দলের সদস্য গাজী হামাদ বলেন, ইসরায়েল গাজা উপত্যকা থেকে সরে না যাওয়া পর্যন্ত আমরা নিরস্ত্রীকরণ সংক্রান্ত কোনও পদক্ষেপ নেব না।

এক মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ইসরায়েল হামাস নিরস্ত্র হবে কি না তা নিয়ে খুবই সংশয় প্রকাশ করছে। আমরা খুবই আত্মবিশ্বাসী যে তারা এটি মেনে চলবে। তারা না মানলে নিশ্চিতভাবেই প্রেসিডেন্ট ট্রাম্প খুব, খুবই হতাশ হবেন।

এই প্রক্রিয়া শেষ হতে কত সময় লাগবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। বোর্ড অব পিস-এর এক কর্মকর্তা ২০০ থেকে ৩২০ দিনের একটি হিসাব দিলেও মার্কিন কর্মকর্তা সেই সময়সীমাকে গুরুত্ব দেননি।

ট্রাম্পের ঘোষণার আগে নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি কর্মকর্তা জানান, ইসরায়েল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। বৃহস্পতিবার তিনি বলেন, যেকোনও প্রক্রিয়ার পূর্বশর্ত হিসেবে ইসরায়েল হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ, গাজা থেকে অস্ত্র অপসারণ এবং উপত্যকাটিকে সম্পূর্ণ সামরিকীকরণমুক্ত করার দাবি জানায়।

তিনি আরও বলেন, আলোচিত ১৫ দফার নথিতে এই দাবিগুলোর সন্তোষজনক উত্তর নেই এবং ইসরায়েল তার আপত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছে।

এর আগে বৃহস্পতিবারই গাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার পৃথক ইসরায়েলি হামলায় অন্তত দুই শিশু, এক নারী ও তিন পুরুষ নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামাস যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে।

গত অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজা স্বাস্থ্য বিভাগ ও ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, বারবার যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়েছে। এতে ১,২০০-র বেশি ফিলিস্তিনি (যাদের অধিকাংশই বেসামরিক) এবং চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। হামাস সাধারণত তাদের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করে না।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
পশ্চিম ইয়েমেনে হুথি-সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ
বিদেশি শিক্ষার্থীদের জন্য বিধিনিষেধ কঠোর করছে অস্ট্রেলিয়া
এআইয়ের প্রভাব, ২২০ সাংবাদিক ছাঁটাই করলো মিরর
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সচিব কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশনা বাণিজ্য সচিবের
সচিব কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশনা বাণিজ্য সচিবের
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
‘শিক্ষার্থীদের মধ্যে চাকরি দেওয়ার সক্ষমতাও তৈরি করতে হবে’
‘শিক্ষার্থীদের মধ্যে চাকরি দেওয়ার সক্ষমতাও তৈরি করতে হবে’
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার