এক উটের সঙ্গে ধাক্কা লেগে ৫ বার পল্টি দিলো গাড়ি, মেজর নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ১৮:৫৯ আপডেট : ৩১ জুলাই ২০২৬, ২০:৪১

ভারতের রাজস্থানে জয়সালমীর সামরিক ঘাঁটির কাছে উটের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে হামজা আরিফ (৩০) নামে সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছেন। এ ঘটনায় লেফটেন্যান্ট পদমর্যাদার আরও দুই সামরিক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি অন্তত পাঁচবার উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেজর হামজা আরিফের বাড়ি মধ্যপ্রদেশের ইন্দোরে এবং মাত্র এক মাস আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। শহর থেকে সেনাঘাঁটিতে ফেরার পথে জয়সালমীর জেলা সদর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে ওয়ার মিউজিয়ামের কাছে তিনি নিজে গাড়িটি চালাচ্ছিলেন।

পুলিশ জানায়, হঠাৎ একটি উট রাস্তার ওপর চলে এলে চালক নিয়ন্ত্রণ ধরে রাখার পর্যাপ্ত সময় পাননি। গাড়িটি সজোরে উটের গায়ে ধাক্কা দিয়ে প্রায় ১০০ মিটার রাস্তা গড়িয়ে সীমান্ত দেয়ালের কাছে গিয়ে থামে। সংঘর্ষে উটটি ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সেনা সদস্যরা দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি থেকে তিন কর্মকর্তাকে উদ্ধার করে সামরিক হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেজর হামজার মৃত্যু হয়।

আহত অন্য দুই কর্মকর্তা লেফটেন্যান্ট অভিনব রাঠোর ও লেফটেন্যান্ট আয়ুষ্মান গুসাইনের চিকিৎসা চলছে। পুলিশ কর্মকর্তা জগদীশ চরণ জানান, দুর্ঘটনাস্থল থেকে কালো রঙের দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি ও মৃত উটটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হামজার মরদেহ স্থানীয় জওয়াহর হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, প্রায় এক বছর আগে একই স্থানে একটি বেসরকারি বাসে আগুন লেগে ২৯ জন আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/এমওএফ/
সম্পর্কিত
‘নীল সুনামিতে’ ট্রাম্প ও ইসরায়েলের শঙ্কা দেখছে ইসরায়েলি মিডিয়া
আবদুল এল-সাইয়েদ: মুসলিম পরিচয় ছাড়িয়ে তার জয়ের তাৎপর্য যেখানে
রিপাবলিকানদের হারে ইরান যুদ্ধের প্রভাব, স্বীকার করলেন ট্রাম্প
সর্বশেষ খবর
‘নীল সুনামিতে’ ট্রাম্প ও ইসরায়েলের শঙ্কা দেখছে ইসরায়েলি মিডিয়া
‘নীল সুনামিতে’ ট্রাম্প ও ইসরায়েলের শঙ্কা দেখছে ইসরায়েলি মিডিয়া
ঢাকায় পাকিস্তানের সঙ্গে জার্সি বদল, এমনকি জড়িয়ে ধরতেও রাজি ভারত
ঢাকায় পাকিস্তানের সঙ্গে জার্সি বদল, এমনকি জড়িয়ে ধরতেও রাজি ভারত
টেস্ট ‘নেগেটিভ’ আসার পরও কি ডেঙ্গু হতে পারে?
টেস্ট ‘নেগেটিভ’ আসার পরও কি ডেঙ্গু হতে পারে?
ডোপ টেস্টে ধরা পড়লেন স্বেচ্ছাসেবক দলের নেতা, দেওয়া হলো কারাদণ্ড
ডোপ টেস্টে ধরা পড়লেন স্বেচ্ছাসেবক দলের নেতা, দেওয়া হলো কারাদণ্ড
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা