সেউতা সম্পর্কে যা জানা গেলো

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ২২:২২আপডেট : ৩১ জুলাই ২০২৬, ২২:২২

উত্তর আফ্রিকার মরক্কো উপকূলে অবস্থিত সেউতা দীর্ঘদিন ধরেই ইউরোপ এবং আফ্রিকার রাজনৈতিক ও ভৌগোলিক আলোচনার কেন্দ্রে রয়েছে। এটি মরক্কোর উত্তর উপকূলে অবস্থিত প্রায় ছয় মাইল দীর্ঘ একটি ছোট উপদ্বীপ। ভৌগোলিকভাবে আফ্রিকায় অবস্থান হলেও এটি শতাব্দীর পর শতাব্দী ধরে স্পেনের শাসনাধীনে রয়েছে। পার্শ্ববর্তী মেলিয়া শহরের পাশাপাশি সেউতাই হলো আফ্রিকান মহাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র সরাসরি স্থলসীমান্ত।

অনুপ্রবেশ ঠেকাতে সেউতার সীমান্ত ২০ ফুট উঁচু দ্বৈত বেড়া, স্প্যানিশ পুলিশ, আধা-সামরিক বাহিনী এবং আধুনিক মোশন ডিটেক্টর বিশিষ্ট পর্যবেক্ষণ টাওয়ার দিয়ে কঠোরভাবে সুরক্ষিত রাখা হয়। এত নিরাপত্তা সত্ত্বেও অর্থনৈতিক ভাগ্যোন্নয়নের আশায় হাজার হাজার অভিবাসী, বিশেষ করে মরক্কো থেকে, নিয়মিত এই সীমান্ত দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করেন।

অনুপ্রবেশের জন্য অভিবাসীরা মূলত সীমানা প্রাচীর কেটে বা টপকে ভেতরে ঢোকে, আবার অনেকে সমুদ্রপথে সাঁতরে বা অবৈধ নৌকায় সীমান্ত বেড়া ঘুরে সেউতায় পৌঁছায়। সম্প্রতি সেখানে রেকর্ড গড়ে প্রায় ৫০ থেকে ৬০ হাজার মানুষের অনুপ্রবেশ ঘটেছে, যেখানে অন্তত ৩৪ জনের প্রাণহানি ঘটেছে।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আফ্রিকার একমাত্র স্থলসীমান্ত হওয়ায় আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ, বিশেষ করে মরক্কোর বাসিন্দারা উন্নত জীবনের আশায় সেউতা ও মেলিয়ায় অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে থাকেন। তবে সাম্প্রতিক এই ঢল ২০১৫ সালের ঐতিহাসিক ইউরোপীয় অভিবাসী সংকটকেও ছাড়িয়ে গেছে। সীমান্ত সুরক্ষায় স্পেন সরকার সেনা প্লাটুন মোতায়েন করেছে এবং বিমান ও নৌ টহল বাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নও তাদের সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্স পাঠানোর প্রস্তাব দিয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, অনিয়মিতভাবে প্রবেশ করা অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে তার সরকার সম্ভাব্য সবকিছুই করছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে প্রায় ২৫ হাজার অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। তবুও সেউতার সৈকত, রাস্তা ও পার্কগুলোতে হাজার হাজার তরুণ অবস্থান করছেন। সীমান্ত সংলগ্ন মরক্কোর ফ্নিদেক শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষের খবরও পাওয়া গেছে।

অভিবাসীদের আশ্রয় ও বৈধতা দেওয়ার নীতি নিয়ে স্পেনের সানচেজ সরকার তীব্র রাজনৈতিক চাপের মুখে পড়েছে এবং দেশটির কট্টর ডানপন্থি দলগুলো এই বিপুল অনুপ্রবেশকে ‘আক্রমণ’ হিসেবে আখ্যা দিচ্ছে।

অন্যদিকে মরক্কো ও স্পেনের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সেউতা সীমান্তটি অন্যতম বড় অনুঘটক। স্পেন থেকে আর্থিক অনুদান বা রাজনৈতিক সুবিধা আদায়ের কৌশল হিসেবে মরক্কো মাঝেমধ্যে সীমান্ত শিথিল করে দেয় বলে বিশ্লেষকদের ধারণা।

২০২১ সালে ১০ হাজার অভিবাসী প্রবেশের পর স্পেন মরক্কোকে সীমান্ত পাহারার জন্য ৩ কোটি ইউরো (প্রায় ৩৭ মিলিয়ন ডলার) সহায়তা দিয়েছিল।

এবার ঠিক কী কারণে মরক্কো আবার এই ঢল নামতে দিল তা স্পষ্ট নয়; তবে আলজেরিয়ার সঙ্গে স্পেনের কূটনৈতিক সম্পর্ক জোরদার করার পদক্ষেপে মরক্কো ক্ষুব্ধ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

/এএ/
সম্পর্কিত
ভারতে ব্রিকস সম্মেলন শেষে অসুস্থ রামাফোসা ও শি জিনপিং?
পাক সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যা ছিল আলোচনায়
হরমুজে মার্কিন জাহাজে ইরানের হামলা, আহত কয়েকজন
সর্বশেষ খবর
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
ভারতে ব্রিকস সম্মেলন শেষে অসুস্থ রামাফোসা ও শি জিনপিং?
ভারতে ব্রিকস সম্মেলন শেষে অসুস্থ রামাফোসা ও শি জিনপিং?
চট্টগ্রাম নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন
চট্টগ্রাম নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন
পোষা পাখি দিবস: ডানার সঙ্গীর যত্নে কাটুক বিশেষ দিন
পোষা পাখি দিবস: ডানার সঙ্গীর যত্নে কাটুক বিশেষ দিন
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর