গুগল সার্চ ট্রাফিকে ধস, কারণ কী

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২৬, ০৯:৫৭আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৯:৫৭

ডিজিটাল দুনিয়ায় তথ্যের আদান-প্রদান বদলাচ্ছে দ্রুত গতিতে, আর তার মূল কারণ গুগল সার্চ ট্রাফিকের একপ্রকার ধস। গুগল এখন ব্যবহারকারীদের সরাসরি বিভিন্ন ওয়েবসাইটে পাঠানোর বদলে নিজের প্ল্যাটফর্মেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে উত্তর সরবরাহ করছে।

চার্টবিট-এর তথ্যে দেখা গেছে, গত এক বছরে ওয়েবসাইটগুলোর জন্য গুগলের সার্চ ট্রাফিক ৩৪ শতাংশ কমেছে। এর মধ্যে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর সার্চ রেফারেল কমেছে ৬০ শতাংশ, মাঝারিদের ৪৭ শতাংশ এবং বড়দের কমেছে ২২ শতাংশ।

একই সঙ্গে লিংকডইন ও রেডিটের মতো প্ল্যাটফর্মগুলোতে এআই-তৈরি কনটেন্টের হিড়িক পড়েছে। এতে আসল ও নকল কনটেন্ট চেনা কঠিন হয়ে ওঠায় সাবস্ট্যাক সম্প্রতি প্যাংগ্রাম নামের এআই-ডিটেক্টর সফটওয়্যারের সঙ্গে অংশীদারত্বের ঘোষণা দিয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় তথ্য অনুসন্ধানের পুরনো মাধ্যম এসইও-র জায়গা নিচ্ছে নতুন কৌশল জিইও। যার মাধ্যমে চ্যাটজিপিটি বা ক্লডের মতো এলএলএমগুলোর ভেতরে কনটেন্ট তুলে ধরা হয়।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের মতে, তাদের স্মার্ট ব্রেভিটি’ ফরম্যাটটি (সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি প্রথমে দেওয়া) এআইয়ের সঙ্গে চমৎকার কাজ করছে।

ভবিষ্যতে গুগল সার্চের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি নিউজলেটার বা ইভেন্টের মাধ্যমে পাঠকদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং এআই এজেন্টদের কাছে কনটেন্ট পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে কাজ করার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সূত্র: অ্যাক্সিওস

/এএ/
সম্পর্কিত
চাঁদে বিশাল নতুন গর্ত, কীভাবে তৈরি হলো?
জলবায়ু পরিবর্তনই কি নেপালের বন্যার কারণ, যা জানালেন গবেষকরা
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার আনা কার্যত বন্ধ
সর্বশেষ খবর
এসএসএফের সাবেক ডিজি মজিবুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলার অনুমোদন
এসএসএফের সাবেক ডিজি মজিবুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলার অনুমোদন
চাঁদে বিশাল নতুন গর্ত, কীভাবে তৈরি হলো?
চাঁদে বিশাল নতুন গর্ত, কীভাবে তৈরি হলো?
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু পরিবর্তনই কি নেপালের বন্যার কারণ, যা জানালেন গবেষকরা
জলবায়ু পরিবর্তনই কি নেপালের বন্যার কারণ, যা জানালেন গবেষকরা
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?