কিসকুসহ নতুন কুঁড়ির খুদে ক্রীড়াবিদদের ‘যমুনা’য় নৈশভোজে আমন্ত্রণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৬, ২৩:১৩আপডেট : ৩১ জুলাই ২০২৬, ২৩:৩৫

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে রংপুর বিভাগের চ্যাম্পিয়ন ফুটবল দলের অন্যতম সেরা স্ট্রাইকার কিসকু। শুক্রবার (৩১ জুলাই) মিরপুরে প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কিসকুর মায়ের হাতে একটি নতুন মোবাইল ফোন ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। একই সাথে তার স্থায়ী কর্মসংস্থানের ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

কিসকুর মা কাজের সন্ধানে ঢাকায় এলেও এখনও স্থায়ী কোনও কাজের ব্যবস্থা করতে পারেননি। এই মানবিক বিষয়টি বিবেচনা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে কিসকুর মাকে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। যেন তিনি একটি স্থায়ী চাকরির মাধ্যমে নিজেকে এবং তার সন্তানকে পারিবারিকভাবে সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে কিসকু এখানেই থেমে থাকবে না, সে আরও বহুদূর যাবে।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও একটি বড় সুখবর ভাগ করে নেন। গত ২৭শে জুলাই জমকালো সমাপনী ও মাননীয় প্রধানমন্ত্রীর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর প্রথম আসর। প্রতিমন্ত্রী জানান, সমাপনীর ঠিক পরের দিনই মাননীয় প্রধানমন্ত্রী কিসকুসহ এই আসরে পুরস্কৃত হওয়া সকল খুদে ক্রীড়াবিদ এবং তাদের অভিভাবকদের রাষ্ট্রীয় বাসভবন 'যমুনা'য় নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন।

বর্তমানে পুরস্কৃত সব ক্রীড়াবিদ ও তাদের অভিভাবকদের সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। এ প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই প্রধানমন্ত্রীর সূচি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে এ বিশেষ নৈশভোজের আয়োজন করা হবে বলে নিশ্চিত করেন প্রতিমন্ত্রী আমিনুল হক।

/টিএ/এনআই/
সম্পর্কিত
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
আরেকটি সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
সর্বশেষ খবর
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
ভারতে ব্রিকস সম্মেলন শেষে অসুস্থ রামাফোসা ও শি জিনপিং?
ভারতে ব্রিকস সম্মেলন শেষে অসুস্থ রামাফোসা ও শি জিনপিং?
চট্টগ্রাম নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন
চট্টগ্রাম নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন
পোষা পাখি দিবস: ডানার সঙ্গীর যত্নে কাটুক বিশেষ দিন
পোষা পাখি দিবস: ডানার সঙ্গীর যত্নে কাটুক বিশেষ দিন
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর