মেট্রোরেলের দুই স্টেশনে পড়ে থাকা বস্তা ঘিরে রহস্য 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২৬, ১৪:০০আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৫:৫১

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে রহস্যময় বস্তা নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার ও তল্লাশি অভিযান চালাতে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সঅ্যারেস্ট ইউনিট (সিটিটিসি) কাজ করছে।

শনিবার (১ আগস্ট) এ খবর ছড়িয়ে পড়ার পর নিরাপত্তা জোরদার করা হয়।

জানা গেছে, মিরপুর-১০ মেট্রো স্টেশনে বোমা রাখা আছে– এমন সন্দেহে দ্রুত খবর দেওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। একই সময়ে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচেও পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়, যা ঘিরে স্থানীয় ও সাধারণ যাত্রীদের মনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সন্দেহভাজন বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ইতোমধ্যে ঘটনাস্থলের গিয়ে কাজ শুরু করেছে। স্টেশনের নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈন্যু বলেন, মেট্রো স্টেশনের নিচে সন্দেহজনক একটি বস্তা ছিল। পরে বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়। তারা এসে পরীক্ষা-নিরীক্ষার পর কিছু পাননি। পরিস্থিতি স্বাভাবিক আছে।

ডিএম‌পির মিরপুর জো‌নের সহকারী ক‌মিশনার আবুল বাশার বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, মেট্রো স্টেশ‌নের নি‌চে বস্তা প‌ড়ে থাক‌তে দে‌খে ধারণা করা হ‌য়ে‌ছিল ক্ষ‌তিকারক বি‌স্ফোরক জাতীয় কিছু থাকতে পারে। প‌রে বোমা বি‌শেষজ্ঞ‌দের খবর দেওয়া হয়। তারা এসে পরীক্ষা-নী‌রিক্ষা ক‌রে বি‌স্ফোরক জাতীয় কিছু পায়‌নি।  প‌রি‌স্থি‌তি বর্তমা‌নে স্বাভা‌বিক র‌য়ে‌ছে।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
হঠাৎ বোমা আতঙ্ক ছড়ানো হচ্ছে কেন
চলছে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, মামলা হবে যেসব কারণে
বোমা আতঙ্ক: এক ঘণ্টা পর চালু হলো মিরপুর-১০ মেট্রো স্টেশন
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে রক্ষা করতেই আইসিসি বিরোধী অভিযান: ট্রাম্প
নেতানিয়াহুকে রক্ষা করতেই আইসিসি বিরোধী অভিযান: ট্রাম্প
 জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব
 জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব
ফিফার সভাপতি পদে লড়বেন নাসের আল খেলাইফি?
ফিফার সভাপতি পদে লড়বেন নাসের আল খেলাইফি?
হাসিনাকে তাড়িয়েছি, তারেক রহমানকেও কাফফারা দিতে হবে: পাটওয়ারী
হাসিনাকে তাড়িয়েছি, তারেক রহমানকেও কাফফারা দিতে হবে: পাটওয়ারী
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে