আমার বয়স মাত্র ১৫, ক্ষমা করে দিন: মোদিকে গালাগালি করা তরুণীর আকুতি

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২৬, ১৪:৪২আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৪:৪২

শিক্ষার্থী বিক্ষোভে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগে অভিযুক্ত এক তরুণীর ক্ষমা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। তবে এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এনডিটিভি।

ভিডিওতে ডোরাকাটা টি-শার্ট পরা ওই তরুণীকে দুই হাত জোড় করে ক্ষমা চাইতে দেখা যায়। তিনি বলেন, বিক্ষোভে কিছু মানুষের প্রভাবে পড়ে আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনেক খারাপ কথা বলেছি।

এফআইআরে তার বয়স ২৫ বছর উল্লেখ করা হলেও ক্ষমা চাওয়ার ভিডিওতে ওই তরুণী নিজেকে ১৫ বছর বয়সী বলে দাবি করেন। ভিডিওতে তিনি বলেন, আমার বয়স মাত্র ১৫ বছর। আমি যা করেছি, তা ক্ষমার অযোগ্য। আমি অনেক খারাপ কথা বলেছি।

এ ঘটনাকে নিজের ‘প্রথম ও শেষ ভুল’ উল্লেখ করে তিনি বলেন, আমি পুরো দেশের কাছে ক্ষমা চাইছি। আমি খুব লজ্জিত। নিজের দিকেও তাকাতে পারছি না। দয়া করে আমাকে ক্ষমা করুন।

বুধবার নরেন্দ্র মোদিকে নিয়ে তার মন্তব্যের অভিযোগে নয়ডার একটি থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে নয়ডা পুলিশ একটি এফআইআর দায়ের করে যা পরবর্তীতে নয়াদিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় পাঠানো হয়।

অভিযোগকারী দাবি করেন, ওই তরুণীর মন্তব্য প্রধানমন্ত্রীর পদের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে এবং তা সামাজিক সম্প্রীতি নষ্ট ও জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে।

এদিকে, শিক্ষার্থী বিক্ষোভে নিজের বিরুদ্ধে দেওয়া আপত্তিকর স্লোগানের পর সংযম ও ক্ষমার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইনস্টাগ্রামে প্রকাশিত সর্বশেষ ভিডিওর কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষমা চাওয়ার এই ভিডিও সামনে আসে।

শুক্রবার রাতে প্রকাশিত ভিডিওতে মোদি বলেন, গালিগালাজ কখনও কোনও সমস্যার সমাধান করে না। তিনি পথভ্রষ্টদের শাস্তি দেওয়ার পরিবর্তে সঠিক পথে ফিরিয়ে আনার আহ্বান জানান।

/এএস/
সম্পর্কিত
চাঁদে বিশাল নতুন গর্ত, কীভাবে তৈরি হলো?
জলবায়ু পরিবর্তনই কি নেপালের বন্যার কারণ, যা জানালেন গবেষকরা
অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার আনা কার্যত বন্ধ
সর্বশেষ খবর
স্টেশনে ট্রেন না থামায় চেইন টান, জরিমানাসহ এরপর যা ঘটলো
স্টেশনে ট্রেন না থামায় চেইন টান, জরিমানাসহ এরপর যা ঘটলো
ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার, কী আছে অডিও রেকর্ডে
ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার, কী আছে অডিও রেকর্ডে
উত্তর আমেরিকায় রেকর্ড ‘স্পাইডার-ম্যান’-এর, সেরা পাঁচে কোন কোন সিনেমা
উত্তর আমেরিকায় রেকর্ড ‘স্পাইডার-ম্যান’-এর, সেরা পাঁচে কোন কোন সিনেমা
এসএসএফের সাবেক ডিজি মজিবুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলার অনুমোদন
এসএসএফের সাবেক ডিজি মজিবুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলার অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও