সেউতা সংকট: জরুরি বৈঠক ডাকলো ইইউ, স্পেনের বিরুদ্ধে ২২ দেশের চিঠি  

আন্তর্জাতিক ডেস্ক 
০২ আগস্ট ২০২৬, ০৪:০৪ আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৪:০৪

স্পেনের নিয়ন্ত্রণাধীন আফ্রিকান ছিটমহল সেউতায় একসঙ্গে প্রায় ৬০ হাজার অভিবাসীর নজিরবিহীন অনুপ্রবেশকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর মধ্যে তীব্র দ্বন্দ ও বিভাজন দেখা দিয়েছে। সংকট মোকাবিলায় ও সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী মঙ্গলবার এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। খবর বিবিসি।  

মরক্কো হয়ে সমুদ্রপথে এই বিপুল সংখ্যক অভিবাসী প্রবেশকে কেন্দ্র করে ইইউ-এর সদস্য দেশগুলোর মধ্যে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। ইতোমধ্যে ইতালি স্পেনের সঙ্গে মুক্তভাবে চলাচলের ‘শেনজেন’ চুক্তি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। ডেনমার্ক ও ফিনল্যান্ডও ইতালির এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে সীমান্ত নিয়ন্ত্রণ পুনরায় চালুর দাবি তুলেছে। 

২২ দেশের চিঠি ও স্পেনের তীব্র প্রতিক্রিয়া 

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং ইইউ নেতৃত্বের কাছে পাঠানো ২২টি সদস্য দেশের যৌথ চিঠিতে বলা হয়েছে, এই ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ইউরোপীয় ইউনিয়নের সার্বিক অভিবাসন নীতি ও সীমান্ত সুরক্ষাকে মারাত্মক ঝুঁকিতে ফেলবে। চিঠিতে নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, বেলজিয়ামসহ ২২টি দেশের প্রধানরা স্বাক্ষর করেছেন।

অপরদিকে ইতালির শেনজেন বাতিল ও অন্যান্য দেশের সমালোচনার মুখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইউরোপীয় কমিশনের কাছে লেখা পৃথক চিঠিতে তিনি মিত্র দেশগুলোর এই মনোভাবকে ‘স্বার্থপর, মেরুকরণ সৃষ্টিকারী, অবৈধ এবং কুসংস্কারাচ্ছন্ন’ বলে মন্তব্য করেছেন। সানচেজ স্পষ্ট জানিয়ে দেন, সেউতা মূলত শেনজেন এলাকার অন্তর্ভুক্ত নয় এবং মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে স্পেন সীমান্তে পূর্ণ নিয়ন্ত্রণ পুনপ্রতিষ্ঠা করে মূল ইউরোপে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে সক্ষম হয়েছে।

মৃত্যু বেড়ে ৬৭, স্বাভাবিক হচ্ছে সেউতা 

স্পেন সরকার জানিয়েছে, গত ৩০ জুলাই অনুপ্রবেশের চেষ্টা চালানো অধিকাংশ অভিবাসীকে ইতোমধ্যে ফেরত পাঠানো হয়েছে। তবে সাঁতরে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে মর্মান্তিকভাবে প্রাণ হারানো মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৬৭ জনে। স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা শনিবার জানিয়েছেন, সেউতার ব্যবসা-বাণিজ্য ও জনজীবন আবার স্বাভাবিক হতে শুরু করেছে এবং জলপথে অবৈধ প্রবেশ ঠেকাতে ভাসমান প্রতিবন্ধক তৈরির কাজ চলছে।

চাপে স্পেন সরকার ও বিশ্বনেতাদের প্রতিক্রিয়া 

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্জ দাবি করেছেন যে, মরক্কোকে অবিলম্বে এই অবৈধ অভিবাসীদের ফেরত নিতে হবে। অপরদিকে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন একে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে নিয়ম মেনে চলার তাগিদ দিয়েছেন। ইউকে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামও স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সহায়তার আশ্বাস দিয়েছেন।

ইউরোপ মহাদেশে প্রবেশের একমাত্র আফ্রিকান ভূখণ্ডের স্থলসীমানা হওয়ায় মরক্কোর তরুণ সমাজ, যারা কাজের দাবিতে দীর্ঘদিন ধরে নিজ দেশে বিক্ষোভ করছে, সেউতাকে ইউরোপে পৌঁছানোর প্রধান রুট হিসেবে ব্যবহার করে থাকে। তবে এই সাম্প্রতিক ঘটনা ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ মুক্ত চলাচল ব্যবস্থা এবং অভিবাসন নীতিকে এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে ফেলে দিলো। 

/এসটি/ 
সম্পর্কিত
একসঙ্গে সাত উড়োজাহাজে বোমার হুমকি, ইউরোপজুড়ে আতঙ্ক
মানুষের হাড় ও মাথার খুলি দিয়ে তৈরি হয়েছে যে গির্জা
ইউরোপজুড়ে রেফ্রিজারেটরের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে হ্যাকাররা
সর্বশেষ খবর
ঢাকায় পাকিস্তানের সঙ্গে জার্সি বদল, এমনকি জড়িয়ে ধরতেও রাজি ভারত
ঢাকায় পাকিস্তানের সঙ্গে জার্সি বদল, এমনকি জড়িয়ে ধরতেও রাজি ভারত
টেস্ট ‘নেগেটিভ’ আসার পরও কি ডেঙ্গু হতে পারে?
টেস্ট ‘নেগেটিভ’ আসার পরও কি ডেঙ্গু হতে পারে?
ডোপ টেস্টে ধরা পড়লেন স্বেচ্ছাসেবক দলের নেতা, দেওয়া হলো কারাদণ্ড
ডোপ টেস্টে ধরা পড়লেন স্বেচ্ছাসেবক দলের নেতা, দেওয়া হলো কারাদণ্ড
তাহসিফের সেই বান্ধবী ‘অত্যন্ত চতুর প্রকৃতির’, শুনানিতে আরও যা বললো রাষ্ট্রপক্ষ
তাহসিফের সেই বান্ধবী ‘অত্যন্ত চতুর প্রকৃতির’, শুনানিতে আরও যা বললো রাষ্ট্রপক্ষ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা