হাসপাতালের গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৬, ০২:৩৮আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০২:৩৮

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরের একটি গ্যারেজে থাকা অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (৩ আগস্ট) রাত ৯টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সাতক্ষীরা সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফায়ার স্টেশনে রাত ৯টা ২৫ মিনিটে আগুনের খবর পৌঁছানোর পরপরই ফায়ার সার্ভিসের টিম এবং সাতক্ষীরা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

ঘটনাস্থলের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, হাসপাতাল বিল্ডিংয়ের পশ্চিম পাশে গ্যারেজে অ্যাম্বুলেন্সটিতে দাউ দাউ করে আগুন জ্বলছিল। অ্যাম্বুলেন্সটির পাশেই বিভিন্ন আকারের বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার সংরক্ষিত ছিল। সিলিন্ডারগুলোর উপস্থিতির কারণে আগুনের তীব্রতা ও ধোঁয়া স্বাভাবিক রূপ হারিয়ে ভিন্ন রূপ ধারণ করেছিল।

ঝুঁকিপূর্ণ পরিস্থিতির বিষয়টি অনুধাবন করে ফায়ার সার্ভিস সদস্যরা পানির পরিবর্তে বিশেষ 'ফোম' ব্যবহার করার সিদ্ধান্ত নেন। ফোম ব্যবহারের ফলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে চলে আসে এবং রাত ৯টা ৩৫ মিনিটে সম্পূর্ণ আগুন নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক পর্যবেক্ষণে একটি অ্যাম্বুলেন্স, ভেতরে থাকা কিছু ব্যাটারি, অক্সিজেন সিলিন্ডার ও অ্যাম্বুলেন্স গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ছ ৭১-৩০০ অ্যাম্বুলেন্সসহ এবং গ্যারেজ বিল্ডিংয়ের কাঠামোগত কিছু ক্ষতি দৃশ্যমান হয়েছে। তবে অগ্নিকাণ্ডের মূল কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ব্যতিরেকে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদা কোনও বক্তব্য দিতে রাজি হননি।

/এএম/এম/
সম্পর্কিত
‘আমি ভারতের নাগরিক, স্বামী-সন্তানের কাছে ফিরিয়ে দিন, তারা আমার জন্য কাঁদছে’
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
জামায়াত নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড বেরিয়ে আসছে কেন?
সর্বশেষ খবর
ডিএমপির অভিযানে একদিনে ৪৫৮ জন গ্রেফতার, ২৮ লাখ টাকার জালনোট উদ্ধার
ডিএমপির অভিযানে একদিনে ৪৫৮ জন গ্রেফতার, ২৮ লাখ টাকার জালনোট উদ্ধার
ওমান উপকূলে কার্গো জাহাজে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাত
ওমান উপকূলে কার্গো জাহাজে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাত
৮-১০ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, তবু ২৮০০ টাকার বিল এবার ৬৭৩৬
৮-১০ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, তবু ২৮০০ টাকার বিল এবার ৬৭৩৬
ইউরোপ মুখ ফিরিয়েছে, ইনফান্তিনোর ভরসা এখন ছোট দেশগুলো!
ইউরোপ মুখ ফিরিয়েছে, ইনফান্তিনোর ভরসা এখন ছোট দেশগুলো!
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান