অভিজিতের তোপের মুখে তসলিমা নাসরিন, বললেন আমরা আলাদা

আন্তর্জাতিক ডেস্ক 
০৪ আগস্ট ২০২৬, ০৯:৪৭ আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১০:০৮

বাংলাদেশে সরকারবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে একে অপরের বক্তব্যের জবাব দিতে গিয়ে দুজনই নিজেদের অবস্থান তুলে ধরেছেন। ভারতের সংবাদমাধ্যম জিনিউজ বাংলা এ খবর জানিয়েছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তসলিমা নাসরিন দাবি করেন, বাংলাদেশে যে আন্দোলনকে ছাত্রদের অধিকার ও স্বৈরাচারবিরোধী আন্দোলন হিসেবে তুলে ধরা হয়েছিল, তার নেপথ্যে ছিল ভিন্ন একটি এজেন্ডা।

তার ভাষ্য, আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য আড়ালে পড়ে গিয়ে ধর্মান্ধ ও মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে। তিনি আরও মন্তব্য করেন, আন্দোলনের শুরুতে যারা এটিকে সমর্থন করেছিলেন, তারা শেষ পর্যন্ত প্রতারিত বা ‘বোকা বনে গেছেন’। কারণ আন্দোলনের পরিণতি সম্পর্কে সাধারণ মানুষ ও প্রগতিশীল সমাজ যে প্রত্যাশা করেছিল, বাস্তবে তার উল্টো ঘটেছে।

তসলিমার এই মন্তব্যের জবাব দিয়ে সামাজিক মাধ্যমে সরব হন সিজেপি প্রধান অভিজিৎ দীপক। তিনি তসলিমার অবস্থানের তীব্র সমালোচনা করে লেখেন, আমরা আলাদা।

দীপকের মতে, কোনও দেশের নাগরিক আন্দোলনকে কেবল একপেশে বা মৌলবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করা ঠিক নয়। তার যুক্তি, আন্দোলনের একাংশের রাজনৈতিক পরিণতি বা চরমপন্থী গোষ্ঠীর সুযোগ নেওয়া মানেই এই নয় যে, অধিকার প্রতিষ্ঠার মূল লড়াইটি ভুল বা অসৎ ছিল।

তিনি আরও বলেন, ভারতে বৈষম্য, স্বৈরাচার বা অগণতান্ত্রিকতার বিরুদ্ধে যেসব আন্দোলন হয়, সেগুলো ভিন্ন নীতি ও সাংবিধানিক মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হয়। এছাড়া বাংলাদেশ বা অন্য কোনও দেশের নির্দিষ্ট আন্দোলন ব্যর্থ হয়েছে বা মৌলবাদের দিকে গেছে এমন অভিযোগের দায় সব প্রগতিশীল বা অধিকারকামী মানুষের ওপর চাপিয়ে দেওয়াও অনুচিত বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, দুই ব্যক্তির এই মতবিরোধ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একাংশের নেটিজেন তসলিমা নাসরিনের আশঙ্কার সঙ্গে একমত হয়ে দাবি করছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে বাংলাদেশে সহিংসতা ও ধর্মীয় বৈষম্য বেড়েছে।

অন্যদিকে অনেকেই অভিজিৎ দীপকের বক্তব্যকে সমর্থন করে বলছেন, নাগরিক আন্দোলনের মূল লক্ষ্য গণতান্ত্রিক অধিকার রক্ষা করা। কেউ রাজনৈতিক সুবিধা নিলেই পুরো গণআন্দোলনকে প্রতারণা বা ভুয়া বলে আখ্যায়িত করা আন্দোলনকারীদের আত্মত্যাগের প্রতি অবিচার।

/এএস/ 
সম্পর্কিত
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা
ইরান যুদ্ধ ও ইসরায়েলে সব সহায়তা বন্ধের প্রস্তাব দিলেন মার্কিন আইনপ্রণেতা
কেন হারলো ট্রাম্পের রিপাবলিকানরা: ভ্যান্স বললেন, ‘ইরান যুদ্ধের কারণে’
সর্বশেষ খবর
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক
কী দেখবেন ঠিক করতে পারছেন না? পছন্দের সিনেমা-সিরিজ খুঁজে দেবে নেটফ্লিক্সের এআই
কী দেখবেন ঠিক করতে পারছেন না? পছন্দের সিনেমা-সিরিজ খুঁজে দেবে নেটফ্লিক্সের এআই
বাগেরহাটের পথে প্রধানমন্ত্রী
বাগেরহাটের পথে প্রধানমন্ত্রী
টসে হেরে দ্বিতীয় টেস্টে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
টসে হেরে দ্বিতীয় টেস্টে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার