কী দেখবেন ঠিক করতে পারছেন না? পছন্দের সিনেমা-সিরিজ খুঁজে দেবে নেটফ্লিক্সের এআই

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪০ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪০

নেটফ্লিক্সে পছন্দের সিনেমা বা টিভি সিরিজ খুঁজতে গিয়ে দীর্ঘ সময় ধরে স্ক্রল করে বিভিন্ন শিরোনাম ঘাঁটতে হয় অনেক দর্শককে। এ সমস্যা কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন সুবিধা চালু করছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। ‘এআই ডিসকভার’ নামের নতুন ট্যাবের মাধ্যমে দর্শকের মুড, হাতে থাকা সময় এবং পছন্দের ধরন বিবেচনায় সিনেমা ও সিরিজের রেকোমেন্ডেশন দেয়া হবে। কী দেখতে চান, তা নির্দিষ্ট করে না জানলেও নিজের আগ্রহের সঙ্গে মেলে, এমন কনটেন্ট খুঁজে পাওয়া সহজ হবে।

নতুন সুবিধাটিতে দর্শকেরা বিভিন্ন থিম বা বিষয়ভিত্তিক বিভাগ থেকে পছন্দ নির্বাচন করতে পারবেন। যেমন হালকা মেজাজের কিছু দেখতে চাইলে ‘সামথিং লাইট’, ভৌতিক সিনেমা দেখতে চাইলে ‘স্কেয়ার মি’, পরিবারের সবাই মিলে দেখার জন্য ‘ফ্যামিলি মুভি নাইট’ কিংবা অল্প সময়ে শেষ করা যাবে এমন কনটেন্টের জন্য ‘কুইক ওয়াচেস’ নির্বাচন করা যাবে। প্রতিটি থিমের সঙ্গে সংশ্লিষ্ট সিনেমা বা সিরিজের ছোট ভিডিও ক্লিপও দেখানো হবে, যা কনটেন্ট বাছাইয়ের ক্ষেত্রে দর্শকদের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

কোনো থিম নির্বাচন করলে সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সিনেমা ও সিরিজের তালিকা দর্শকের সামনে আসবে। সেখান থেকে আরও নির্দিষ্ট ধরনের কনটেন্ট খুঁজতে পারবেন দর্শকেরা। পছন্দের সঙ্গে মিল না পেলে ‘সামথিং ডিফারেন্ট’ নির্বাচন করে নতুন রেকোমেন্ডেশনও পাওয়া যাবে। এ ছাড়া প্রতিটি কনটেন্টের পাশে ‘টিউন ইয়োর রেকমেন্ডেশনস’ নামে একটি অপশন থাকবে। এ সুবিধার মাধ্যমে কোনো সিনেমা বা সিরিজ পছন্দ হলে সেটি সংরক্ষণ করা যাবে। একইভাবে, কোনো কনটেন্ট ভবিষ্যতে আর রেকমেন্ড না করার নির্দেশও দিতে পারবেন দর্শকেরা।

নেটফ্লিক্স জানিয়েছে, নতুন সুবিধাটি পরিচালনায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি বিশেষ ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে, যা দর্শকের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করে রেকমেন্ডেশনের ধরন পরিবর্তন করতে পারবে। কোনো কনটেন্ট পছন্দ না হওয়ার কথা জানালে সেটি মনে রাখা হবে, যাতে পরবর্তী সময়ে একই শিরোনাম বারবার দর্শকের সামনে না আসে। দর্শকের ব্যবহার ও মতামতের ভিত্তিতে সুবিধাটির কার্যকারিতা আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। পরীক্ষামূলক পর্যায়ে পাওয়া অভিজ্ঞতা থেকে কিছু সুবিধা পরে নেটফ্লিক্সের মূল ইন্টারফেসেও যুক্ত হতে পারে।

গত ৩ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য এআই ডিসকভার চালু করা হয়েছে। আপাতত যারা ইংরেজি ভাষায় নেটফ্লিক্স ব্যবহার করেন এবং সমর্থিত টেলিভিশনের মাধ্যমে সেবা দেখেন, তারাই সুবিধাটি পাবেন। আগামী কয়েক সপ্তাহে পর্যায়ক্রমে আরও ব্যবহারকারীর কাছে এটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে প্রাথমিকভাবে মোবাইল অ্যাপে এ সুবিধা চালুর ঘোষণা দেয়নি নেটফ্লিক্স।

/এএ/
সম্পর্কিত
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আগামী সপ্তাহের সম্মেলনে আলোচনা করবেন ইইউ নেতারা
ইউরোপজুড়ে রেফ্রিজারেটরের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে হ্যাকাররা
বাংলাদেশ এআই বিজনেস সামিট শুরু বৃহস্পতিবার
সর্বশেষ খবর
ডেমোক্র্যাটদের জয়ে ইউক্রেনে সহযোগিতা বাড়ার আশা জেলেনস্কির
ডেমোক্র্যাটদের জয়ে ইউক্রেনে সহযোগিতা বাড়ার আশা জেলেনস্কির
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
সব হিসাবেই ভুটানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপ সব হিসাবেই ভুটানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প