ফোন ধরছেন না ট্রাম্প, ইনফান্তিনোর চাকরি এখন হুমকির মুখে!

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২৬, ১১:৪৪আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১১:৪৪

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এখন তুমুল বিতর্কের কেন্দ্রে। ক্ষমতা ধরে রাখতে মরিয়া ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নাকি এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সহায়তা চাইছেন। বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তার ওপর পদত্যাগের চাপ আরও বেড়েছে।

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব জশ কুশনারের প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনা ঘিরে তীব্র সমালোচনা ও পদত্যাগের চাপের মধ্যে তিনি সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার চেষ্টা করেন বলে একাধিক সূত্র জানিয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র জানায়, ‘তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনলাইনে কথা বলতে চেয়েছিলেন এবং বলতে চেয়েছিলেন যে ফুটবল আমেরিকার জন্য 'সফট পাওয়ার'-এর একটি মাধ্যম হতে পারে। কিন্তু সবাই জানে, আসল উদ্দেশ্য নিজের চাকরি বাঁচানো।’

আরেকটি সূত্রের দাবি, সুইস-ইতালীয় এই ক্রীড়া প্রশাসক সাম্প্রতিক নেতিবাচক সংবাদমাধ্যমের চাপে নিজেকে একাকী ও কোণঠাসা মনে করছেন।

ওই সূত্র আরও জানায়, তিনি এমন প্রভাবশালী মিত্র খুঁজছেন, যারা প্রকাশ্যে তার সমর্থনে কথা বলবেন।

বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র জানায়, ইনফান্তিনো সোমবার সকালে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপের আশা করেছিলেন। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এমন কোনো বৈঠক বা ফোনালাপের পরিকল্পনা ছিল না এবং সোমবার দুপুর পর্যন্ত সেটি ঘটেনি।

সূত্রগুলোর দাবি, ৫৬ বছর বয়সী ইনফান্তিনো পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর থেকে ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি।

/এফআইআর/
সম্পর্কিত
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুত প্রায় শেষ
ইনফান্তিনোর বিরুদ্ধে বিদ্রোহ, সমর্থন প্রত্যাহার করলো আরও তিন দেশ
নতুন শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা
সর্বশেষ খবর
ইরানে কি কোণঠাসা হয়ে পড়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
ইরানে কি কোণঠাসা হয়ে পড়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
কার্ডধারী ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজিতে চাল দেওয়া শুরু 
কার্ডধারী ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজিতে চাল দেওয়া শুরু 
জবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনায় যা জানালো প্রশাসন
জবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনায় যা জানালো প্রশাসন
মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার
মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’