কার্ডধারী ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজিতে চাল দেওয়া শুরু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ আগস্ট ২০২৬, ১৭:৪৭আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৭:৪৭

দেশের ৪৯৫টি উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ কার্ডধারী পরিবারের মধ্যে চাল বিতরণ শুরু করেছে সরকার। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে প্রত্যেক উপকারভোগী মাসে ৩০ কেজি করে চাল পাবেন। প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। 

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল— এই ছয় মাস চাল বিতরণ করা হবে। মোট উপকারভোগীর মধ্যে ২৪৮টি উপজেলার প্রায় ২৫ লাখ ২৯ হাজার পরিবারকে পুষ্টিচাল এবং ২৪৭টি উপজেলার প্রায় ২৯ লাখ ৭১ হাজার পরিবারকে সাধারণ চাল দেওয়া হচ্ছে। 

খাদ্যবান্ধব কর্মসূচির পাশাপাশি সারা দেশে ১ হাজার ১০৮টি দোকান ও ট্রাকের মাধ্যমে খোলাবাজারে চাল ও আটা বিক্রি চলছে। 

মঙ্গলবার (৪ আগস্ট) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, ২ আগস্ট পর্যন্ত সরকারি খাদ্য মজুদের পরিমাণ ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন। তবে ব্রিফিংয়ে উল্লেখ করা চাল, গম ও ধানের পৃথক হিসাব যোগ করলে মজুদের পরিমাণ দাঁড়ায় ২৩ লাখ ৯৮ হাজার ২৬৭ মেট্রিক টন। 

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, এনসিপির সেই নেত্রীকে অব্যাহতি
ফরেন কারেন্সি ট্রেডিংয়ে এখনই নীতিমালা নয়
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী যাওয়ার তথ্য সঠিক: ডা. জাহেদ
সর্বশেষ খবর
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কের উদ্দেশে সকালে রওনা দেবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কের উদ্দেশে সকালে রওনা দেবেন প্রধানমন্ত্রী
আশুলিয়ায় বিস্ফোরণ: সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আরও ৫ জনের লাশ
আশুলিয়ায় বিস্ফোরণ: সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আরও ৫ জনের লাশ
বিয়ে না করা কি দেবের ভুল সিদ্ধান্ত? যা বললেন অভিনেতা 
বিয়ে না করা কি দেবের ভুল সিদ্ধান্ত? যা বললেন অভিনেতা 
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার