ঢাকার সাফে কুয়েত-লেবাননের মতো দল নেই কেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ আগস্ট ২০২৬, ১৮:৩৯আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ২৩:৪৩

সাফ চ্যাম্পিয়নশিপে আগেরবারই প্রথম অতিথি দুটি দল খেলেছিল- কুয়েত ও লেবানন। তারমধ্যে লেবানন সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল।  আর কুয়েত তো ফাইনালে ভারতের কাছে হেরে ট্রফি জিততে পারেনি। এবার ৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর ঢাকার মাঠে টুর্নামেন্টটি হতে যাচ্ছে। কিন্তু এই অঞ্চলের বাইরে নেই কোনও অতিথি দল!

কয়েকদিন আগে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের ড্রতে স্বাগতিক বাংলাদেশ পড়েছে গ্রুপ-এ-তে। তাদের গ্রুপ সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে বি গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। তাদের সঙ্গে রয়েছে মালদ্বীপ ও পাকিস্তান। 

আরেকটি দল নেপালেরও খেলার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ফিফার সাসপেনশন থেকে মুক্ত হতে পারলে তারা খেলার সুযোগ পাবে। গতবার বাইরের দুটি দেশ যুক্ত হওয়ায় সাফের আকর্ষণ বেড়ে যায়। এবার সেই জায়গা থেকে সরে আসে সাফ কর্তৃপক্ষ। এর পেছনে আর্থিক কারণ সহ অন্য বিষয় আছে বলে জানালেন সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আসলে আর্থিক বিষয় তো আছেই। আমরা এবার আমাদের অঞ্চলের বাইরে যেতে চাইনি। নিজেদের মধ্যে টুর্নামেন্টটি করতে চেয়েছি। এছাড়া আরও কিছু বিষয় আছে। সব মিলিয়ে অতিথি দল ছাড়াই এবার সাফ হতে যাচ্ছে।’

এতে সাফের আকর্ষণ কমবে কিনা? এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বললেন, ‘আমার মন হয় না। ভারত- মালদ্বীপ অন্য দলগুলো তো ভালো। আশা করছি ভালো একটি টুর্নামেন্ট হবে।’

২০১৮ সালে সবশেষ ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছিল। ৮ বছর পর আবারও সাফের খেলা হবে বাংলাদেশে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ম্যানইউ একাডেমি থেকে বাংলাদেশ দলে, কে এই অ্যাডাম আব্বাস?
প্রবাসীদের নিয়ে গড়া শ্রীলঙ্কা দলকে ‘ভয়’ বাংলাদেশের
সাফে শ্রীলঙ্কা-ভুটানের গ্রুপে বাংলাদেশ
সর্বশেষ খবর
শিক্ষাঙ্গনে ছাত্রদল-শিবির সংঘর্ষ: নিন্দা জানালো গণতান্ত্রিক ছাত্রজোট
শিক্ষাঙ্গনে ছাত্রদল-শিবির সংঘর্ষ: নিন্দা জানালো গণতান্ত্রিক ছাত্রজোট
সন্ত্রাস রুখে দিতে প্রয়োজনে ২-১টা রগ কেটে ইতিহাস তৈরি করুন: গকসু এজিএস
সন্ত্রাস রুখে দিতে প্রয়োজনে ২-১টা রগ কেটে ইতিহাস তৈরি করুন: গকসু এজিএস
বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে অস্ত্র ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, হাতেনাতে ধরলো পুলিশ
বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে অস্ত্র ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, হাতেনাতে ধরলো পুলিশ
রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমাণ ট্রাক সংগীতের আয়োজন
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন কর্মসূচিরাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমাণ ট্রাক সংগীতের আয়োজন
সর্বাধিক পঠিত
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে